ক্লান্তিকর

in Incredible India • 3 days ago

1000097991.jpg

ক্লান্ত শরীর, ক্লান্ত মন,
ভেবে চলেছে সারাক্ষণ..
চাওয়া পাওয়ার হিসেব নিকেষ;
মনে মধ্যে সহস্র বিদ্বেষ,
শূন্য হাতেই আসা যাওয়া
মানবিকতা তবুও নিরুদ্দেশ!

নিস্তব্ধ রাতে একলা ঘরে,
কত কথা, কত মুখ মনে পড়ে;
আছে কি ভালো তারা আমায় ছেড়ে?
ফিরেছে কি তারা পুনরায় এই সংসারে?

ক্লান্ত শরীর, ক্লান্ত মন,
ভাবছে বসে সারাক্ষণ..
দিনশেষে ঘরে ফেরার কারণ;
উত্তর কিছুর জানা নেই,
বাকিটা বলা বারণ!

1000098126.jpg

প্রতিদিনের সকাল থেকে রাত, কাজের মধ্যেই দিন গুজরান হচ্ছে!
তবে, দিনশেষে ক্লান্ত শরীর নিয়ে, একাকী বিছানায় শুয়ে ঘুমানোর আপ্রাণ প্রয়াশ যখন ব্যর্থ হয়ে যায়, তখন উপরের কথাগুলো, প্রশ্ন, সবকিছু ভিড় করে আশে পাশে।

অনেকেই মনে করে, কাজে থাকলে অনেক কিছু এড়িয়ে চলা যায়, ভুলে থাকা যায়;
কথাটি পুরোপুরি মিথ্যে নয়, কিন্তু সবটা সত্যিও নয়!

বিষয়টি আংশিক সত্য এবং খানিক মিথ্যের মোড়কে আবৃত।

আমরা ভালো থাকার ভান করি বেশিরভাগ সময়, আর খুব স্বল্প মুহুর্ত থাকে যখন আমরা প্রকৃত অর্থে ভালো থাকি!

জানিনা কতজনের জীবন এরকম, তবে আমার ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি সত্যি।
এখন আমি অভিনয় করতে শিখেছি, হাসির আড়ালে এখন আমি ভালো থাকার অভিনয়টা ভালোই পারি!

অসহ্য মানসিক বেদনা চেপে, এখন আমি সেই মানসিক বেদনার পিছনের কারন যে সকল মানুষ, তাদের সাথে হেসে ফোনে কথা বলতে পারি!

1000098127.jpg

আমি কি নকল হয়ে যাচ্ছি? আমি কি নিজেকে প্রতারণা করছি?

ক্লান্ত শরীর, আর ততোধিক ক্লান্ত মন নিয়ে একাকী বিছানায় শুয়ে মধ্যে রাতে এই কথাগুলোই ভাবছি!

আমার মত অনেকেই আছে, থাকাটাই স্বাভাবিক কিন্তু এমন লড়াই লড়াটা কি এতটাই সহজ?
পরদিন যেখানে আবার নতুন সূর্যদয়ের সাথে নিজের লক্ষ টুকরোকে একজায়গায় করে আবার পুনর্গঠন করতে হবে!

1000098128.jpg

এই ভাঙ্গা গড়ার লড়াইটা যদি চলে শৈশব থেকে? তাহলে এই ক্লান্তির পিছনের সংঘর্ষ কি সৃষ্টিকর্তা দেখবেন?

হয়তো দেখছেন, নাহ্ হয়তো নয়, নিশ্চই দেখছেন!

মানুষ সময়ের সাথে রং বদলায়, প্রয়োজন অনুযায়ী নিজেদের আচরণ পরিবর্তন করে, কিন্তু সৃষ্টিকর্তা নয়!

তাই, নিজের মধ্যে থাকা সেই পরম শক্তি আমায় যেভাবে পরিচালনা করেন, আমি সেভাবেই পরিচালিত হই আজকাল!

আজকের এই ছন্দের মিল, এই ভাবনা হয়তো সবটাই কালো মেঘ হয়ে জমে ছিল মনে, তার স্পর্শে শব্দ রূপে বেরিয়ে আসলো!

আজকের লেখা স্বল্প পরিসরেই শেষ করছি, কারণ বেশিরভাগ মনের কথাগুলো আজ ছন্দের আকারে উপরে উল্লেখিত, তাই আর লেখার লাইন দীর্ঘায়িত করলাম না!

1000010907.gif

1000010906.gif

Sort:  

El texto me llegó, sobre todo cuando hablás de sonreír por teléfono a las mismas personas que te causaron ese dolor. Eso no es actuar, es sobrevivir, y lo aprendí a los golpes. ¿De verdad creés que Dios mira esa pelea de reconstruirte cada amanecer?

Kথাgulo pore mone holo tumi onek kichu niye bhabcho, kintu "হাসির আড়ালে ভালো থাকার অভিনয়" — ei line ta amar kache shobcheye strong. Amar proshno: ei bhabna gulo tumi kono din likhe rakho naki sudhu monei rakho?

El poema describe bien esa disociación entre la máscara diaria y la fatiga real, pero lo que más me quedó dando vueltas es la parte donde decís que aprendiste a reír por teléfono con las mismas personas que causaron ese dolor. Eso no es actuación, es supervivencia. ¿El texto lo escribiste en una de esas noches o lo fuiste armando con el tiempo?

 2 days ago 

Wowww. Your words carry so much emotion and honesty. Sometimes we keep ourselves busy just to avoid facing the thoughts that become louder when everything gets quiet. I especially connected with the idea of smiling and talking normally while carrying a completely different feeling inside. Life can be a constant process of breaking and rebuilding ourselves, and perhaps having faith is what gives us the strength to keep going. Thank you for sharing such a deeply personal reflection. May you find peace in the things you cannot express in words.

#s34engagement.

Loading...