যখন পড়বে না মোর পায়ের চিহ্ন
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে.
8 years ago in #songs by mahfuzamoni (6)
$0.09
- Past Payouts $0.09
- - Author $0.07
- - Curators $0.02
New to Steemistry?
Promoted Posts
- Fifteen new cards added to the animalCards deck - All categories are full, except for the reptiles & amphibians [burnsteem100]@remlaps-lite
- Juvenile Bald Eagles at the Conowingo Dam on October 17, 2026@remlaps
- West Chester Wildlife: September summary video [burnsteem100]@remlaps-lite
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো মিটিয়ে দেব লেনাদেনা.
খুব কস্ট লাগে গানটি শুনলে।একদম কলিজায় গিয়ে দাগ কাটে।জদি একবার কেউ বুঝত তবে এমন টি আর হত না
বন্ধ হবে আনাগোনা এই হাটে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে...........
যখন জমবে ধূলা তানপুরাটার তারগুলায়, কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় আহা ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসেরশ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়
তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে
তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা, ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি...
চরবে গরু খেলবে রাখাল ওই মাঠে. তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে

তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলা এই আমি - আহা নতুন নামে ডাকবে মোরে, বাধবে নতুন বাহু-ডোরে, আসব যাব চিরদিনের সেই আমি. তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে ।