সওদা!

in Incredible India • 2 hours ago

1000097335.jpg

নাহ্, নাহ্, নাহ্! আমি কিছুতেই ওই লোকটিকে বিয়ে করব না! ওই লোককে বিয়ে করলে আমি বাঁচবো না!
বলেই, পাশের বাড়ির উদ্দেশে ছুটে পালাতে গিয়ে মেলে রাখা কাপড়ে বেঁধে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলো পনেরো বছরের মাধবীলতা!

গরীব ঘরের ছোট্ট মেয়েটির অনেক স্বপ্ন, কিন্তু নুন আনতে পান্তা ফুরোনো সংসারে মাধবীলতার মা পদ্মদেবী একটি বিষয়ে নিশ্চিত ছিলেন, তার তিনজন কন্যার কাউকেই তিনি জীবনের বাকি অংশে আর্থিক অভাব বুঝতে দেবেন না!
আর ঠিক সেই কারণে, বয়স বেশি হোক কিংবা অন্য কোনো দোষ, সবটাই তিনি দেখেও দেখতে পেতেন না!

তার স্বামী পদ্মা দেবীর এহেন আচরণে বিরক্ত বোধ করলেও, পদ্মা দেবীর তাতে কিছুই যেতো আসতো না!

বরং নিজের ভাগ্যের সাথে, দারিদ্রতার সাথে জীবনের সংঘর্ষের কথা তার স্বামীকে পদে পদে মনে করিয়ে দিতেন!

পদ্মা দেবীর কথায়, মা, বাবা কারোর সারাজীবন থাকবে না, অন্ততঃপক্ষে তার কন্যারা পেট ভরে খাওয়া আর বর্তমানের চাইতে উন্নত জীবন পাবে!

নিজের অপারকতার কথা মনে করে পদ্মা দেবীর স্বামী চুপ করে যেতেন।
কন্যারা তার কাছে এসে নিজেদের মনের অনুভূতি ব্যক্ত করলেও বিশেষ লাভ হয় না!

1000094573.jpg

হবু জামাইদের কাছে মেয়ে দেওয়ার আগে পদ্মা দেবী বলেই রাখতেন, তাকে, তার স্বামীকে এবং তার দুই ছেলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেই তিনি মেয়ে তার ঘরে পাঠাবেন।

তিন কন্যাই ছিল অসাধারণ সুন্দরী, তাই একটু বড় হতে না হতেই সম্বন্ধ আসতেই থাকতো!
বড় মেয়ের ভালো ঘরে, গো বেচারা স্বামীর সাথে বিয়ে দিয়েছেন, বড় জামাই ভালো চাকরি করে, আর বিয়ের পর শ্বশুর বাড়িতে থেকেই অফিস যাতায়াত করেন!

বাকি মেজো মেয়ে আর ছোট মাধবীলতা! মেজর যেখানে বিয়ে দেবেন বলে একরকম ঠিক- ঠাক, নামকরা ব্যবসায়ী, প্রথম স্ত্রী জীবিত, সন্তান হয়নি সেই ঘরে, তাই দ্বিতীয়বার বিবাহের প্রস্তুতি।

মেজো মেয়ের ইচ্ছে ছিল না, কিন্তু ওই একই ব্যাপার, ছেলেরা জামাইয়ের ব্যবসায় কর্মচারী হিসেবে কাজ করবে, আর মাধবীলতা দিদির বাড়িতে থেকে তার বাচ্চাদের দেখাশোনা করবে!

সেইমত, সবটা চলছিল, কিন্তু বাধ সাধলো মাধবীলতার সম্বন্ধ!
তখন, মেজো দিদির বাড়িতে থাকে মাধবীলতা, তার বড় পুত্রের জন্ম হয়েছে, তাকে আগলে রাখে দিনরাত!

দিদির হাতে হাতে ঘরের কাজ করে, বাকি সময় তার অতিবাহিত হয় ছোট্ট বোনপোর সাথে!

যখন মাধবীলতার দিদির বিয়ে হয়েছিল, তখন মাধবীলতার বয়স সাত, আর এখন তার বয়স পনেরো, তাই এবার তার পালা বিয়ের পিঁড়িতে বসার!

যদিও, মেজো জামাই এবার বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিশেষ কাজ হয়না!
অনেকেই পদ্মা দেবীকে কটাক্ষপাত করে, আর বলে নিজের মা নাকি সৎ মা কে জানে!
এমন ফুলের মত শিশুকে নিয়ে সওদা করতে বাধে না একটুও!

দারিদ্রতার সাথে মানিয়ে নিতে নিতে আর অভাবের সাথে সমঝোতা করতে করতে, পদ্মদেবীর কাছে পেট ভরে খাওয়া আর ভালো বাঁচার চাইতে মূল্যবান কিছুই নেই!

1000094554.jpg

শিক্ষা হোক, কিংবা অন্যান্য প্রয়োজন সবটাই মেটাতে অর্থের প্রয়োজন, তাই মেয়েদের জীবন নিজের জীবনের সাথে তুলনা করে তার এই রকম সিদ্ধান্ত নেওয়া!

প্রথম দুই কন্যার সাংসারিক জীবন সুখের হয়েছে দেখে, তার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে গিয়েছিল।

এর ফলস্বরূপ মাধবীলতার তার চাইতে দ্বিগুণ বয়সী পুরুষের সাথে বিয়ে হবার পর, প্রথম শিশুর জন্ম দিতে গিয়ে মাধবীলতা ইহলোক ত্যাগ করে!

মৃত মাধবীলতার দাহ সংস্কারের সময়, পদ্মাদেবী আকাশের দিকে ধোঁয়ার কুণ্ডলীর দিকে এক্ দৃষ্টিতে চেয়ে ছিলেন, আচ্ছা! মাধবীলতা কি ওই ধোঁয়ার আড়াল থেকে তার মাকে প্রশ্ন করছিল, এই সওদায় তার মা কত লাভ করেছে?

1000010907.gif

1000010906.gif

Sort:  

A terrible story. Really terrible. Aside from the fact that this involves a child marriage, which in and of itself should never happen: even as an adult woman, she probably wouldn't have had a say in the matter. A terrible story. To us, it seems very medieval—something unimaginable these days...

Fooder.JPG

La madre negociando a las hijas como moneda de cambio y la pequeña de quince desmayándose al huir: el mercado muestra que cuando el hambre aprieta, el precio de una hija se vuelve soporte de toda la familia. ¿Esa foto es la casa de Madhabilata o solo ilustración del relato?

El detalle de que Madhabilata tenga apenas quince años y ya estén negociándola como "segunda esposa" de un viudo comerciante es lo que más pesa acá, traducido a guaraníes sería vender a una adolescente por la estabilidad económica de la familia entera. ¿La autora deja claro si Padma Devi ve esto como sacrificio propio o realmente cree que les hace un favor a sus hijas?