শাপলা ফুল তুলতে গিয়ে প্রকৃতির মাঝে কাটানো কিছু সুন্দর মুহূর্ত।

in Incredible India • yesterday (edited)

আসসালামু আলাইকুম, প্রিয় steemit বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ও ভালো আছি।

আজ আপনাদের সাথে আমার জীবন এর একটি সুন্দর ও আনন্দময় মুহূর্ত ভাগ করে নিতে এসেছি।আজকের এই পোস্টটি প্রকৃতির মনোরম পরিবেশ ও পরিবারের ছোট সদস্যদের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত নিয়ে।

1000014702.jpg

কিছু দিন আগে আমি আমার ছোট বোন ও আমার ভাইয়ের মেয়েকে সাথে নিয়ে গিয়েছিলাম শাপলা ফুল তুলতে। আমাদের উদ্দেশ্য ছিলো বিল থেকে কিছু শাপলা ফুল সংগ্রহ করা। কিন্তু সেখানে গিয়ে বুঝতে পারলাম শুধু ফুল তোলাই নয়, প্রকৃতির অপার সুন্দর্য উপভোগ করার এক দারুন সুযোগ পেয়েছি আমরা।

1000014710.jpg

1000014709.jpg

বিলে পৌছানোর পরে চারপাশের পরিবেশ দেখে সত্যি মনটা আনন্দে ভোরে গিয়েছিলো। যতো দূর চোখ যাই শুধু পানি আর পানির মাঝে ফুটে থাকা অসংখ্য সাদা শাপলা ফুল। বর্ষার মৌসুমে প্রায় সব জায়গায় তেই খালে বিলে এই সাদা শাপলা ফুল দেখা যাই। আর এই শাপলা ফুল ও প্রকৃতির সুন্দর্য এক সাথে মিশে এক অপরূপ সুন্দর পরিবেশ তৈরী হয়।

1000014705.jpg

1000014711.jpg

কোথাও সবুজ গাছ পাতার সমারাহ, আবার পানির উপরে ভেসে থাকা শাপলা ফুলের সুন্দর্য। হালকা বাতাস এর সাথে পানির ঢেউ আর চারপাশে প্রকৃতির মনোরম পরিবেশ যেনো এক অপরূপ সুন্দর মায়াবি দৃশ্য তৈরী করেছিলো। আমার ছোট বোন ও ভাই এর মেয়েও অনেক আনন্দ করেছিলো এবং অনেক শাপলা ফুল ও তুলেছিলো। তাঁদের আনন্দ আর উৎসাহ দেখে আমার মন টা আরো ভালো হয়ে গিয়েছিলো।

তাঁদের ছোট ছোট আবদার, ফুল দেখা ও তোলার আনন্দ এবং আমাদের এক সাথে সময় কাটানো সবকিছুই ছিলো ভীষণ সুন্দর একটি মুহূর্ত। ছোট ছোট মুহূর্ত গুলো যে জীবনের কতো বড়ো আনন্দের তা এমন সময় গুলোতেই ভালোভাবে উপলব্ধি করা যাই।সত্যি বলতে, জীবনে অনেক দামি জিনিস এর দরকার হয় না সুখী হওয়ায় জন্য। কখনো কখনো প্রকৃতির মাঝে প্রিয় মানুষ গুলোর সাথে কাটানো কয়েকটি মুহূর্ত মনের মধ্যে অনেক আনন্দ এনে দেয়।

cb2d8109-d7fe-4404-a48e-95a95e8c6c97-1_all_758.jpg

1000014708.jpg

সেদিন বিলে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিলো, দৈনন্দিন কাজের ব্যাস্ততা আর জীবন এর নানা চিন্তা থেকে দূরে প্রকৃতির মাঝে যেনো একটুখানি শান্তি খুঁজে পেয়েছি। আসলে জীবনে অনেক বড় বড় আনন্দের পিছনে ছুটতে গিয়ে আমরা ছোট ছোট এই মুহূর্ত গুলোই ভুলে যাই। অথচ পরিবারের প্রিয় মানুষ গুলোর সাথে কাটানো এমন ছোট ছোট কিছু মুহূর্তই হলো জীবন এর সব থেকে বড় প্রাপ্তি।

আমরা সেদিন হয়তো শুধু কয়েকটি শাপলা ফুল নিয়ে বাড়িতে ফিরে ছিলাম, কিন্তু সাথে করে নিয়ে এসেছিলাম অনেক আনন্দ, হাসি আর সুন্দর কিছু স্মৃতি। সময় এর সাথে সাথে হয়তো ফুল গুলো শুকিয়ে যাবে কিন্তু সেই দিন এর স্মৃতি গুলো আমাদের মনে থাকবে অনেক দিন। প্রকৃতির সুন্দর্য শুধু চোখে দেখার বিষয় নয়, এটি হৃদয় দিয়ে অনুভব করার বিষয়। আর প্ৰিয় মানুষ গুলোর সাথে সেই মুহূর্তগুলো উপভোগ করতে পারলে আরো বেশি মূল্যবান হয়ে ওঠে।

Sort:  
 23 hours ago 

Hello,
@sabiranupur,

  • প্রথমেই আপনাকে স্টিমিট প্ল্যাটফর্মে অনেক স্বাগত জানাই। পাশাপাশি অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের কমিউনিটিতে নিজের লেখা শেয়ার করার জন্য। ইতিমধ্যেই আপনি আপনার পরিচয় মূলক পোস্ট নিউকামার্স কমিউনিটিতে শেয়ার করেছেন। আর সেখানকার লেখা পড়ে জানতে পারলাম, আপনি @baizid123 ভাইয়ের স্ত্রী। এই প্লাটফর্মে কর্মসূত্রে তার সাথে আমাদের পরিচয় হয়েছে। তাই আপনাদের দুজনের বিবাহিত জীবনের জন্য অনেক শুভকামনা রইলো।

  • যেহেতু আপনার স্বামী এই প্ল্যাটফর্মের একজন পুরনো ইউজার, তাই এই প্ল্যাটফর্মের সকল নিয়মাবলী সম্পর্কে তিনি অবগত আছেন। আর আপনাকেও তিনি যথাযথ ভাবে সবটা বুঝিয়ে দিয়েছেন। আশাকরি খুব দ্রুত আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হবে। তারপর আপনি নিয়মিতভাবে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকবেন। আর ভবিষ্যতে সকল নিয়মাবলী মেনে আপনি আপনার কাজ করবেন। আপনার আগামী দিনের পথ চলার জন্য অনেক শুভকামনা রইলো।

শাপাল ফুল তুলতে গিয়ে প্রকৃতির মাঝে কাটানো কিছু সুন্দর মুহূর্ত

  • আপনার আজকের লেখা পড়ে ভালো লাগলো। তবে আপনার লেখা শীর্ষকে "শাপলা" বানানটি ভুল আছে। তাই লাইনটি উল্লেখ করলাম। অনুগ্রহপূর্বক বানানটি সঠিক করার অনুরোধ রইলো। ভালো থাকবেন। আপনার আজকের দিনটি ভালো কাটুক।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব সময় চেষ্টা করবো নিজের ভালোটা আপনাদের মাঝে দেওয়ার জন্য। আমার স্বামী আমাকে সবটা বুঝিয়ে দিয়েছেন এই প্লাটফর্ম এর নিয়মাবলী। সব সময় চেষ্টা করবো সব নিয়ম মেনে চলার জন্য। আর আমি আমার শাপলা বানানের ভুলটি সঠিক করে নিয়েছি। সব সময় এমন ভুল গুলো ধরিয়ে দিয়ে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো ধন্যবাদ।

Qué lindo ese momento con tu hermana pequeña y tu sobrina recogiendo flores de shapla en el bil, se nota que la naturaleza les regaló más que solo flores. Esos ratos simples con la familia son los que de verdad recargan el ánimo, lo que me funciona a mí también es escaparme a lo verde cuando la rutina me agota. ¿Las cocinaron después o solo fueron a disfrutar del paisaje?

আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য। পরিবারের প্রিয় মানুষদের সাথে কাটানো সময় গুলো সত্যি মনকে অনেক আনন্দ দেয়।
আমরা শাপলা ফুলগুলো রান্না করি নাই। প্রকৃতির মাঝে কিছু সুন্দর সময় কাটানোই ছিলো আমাদের উদ্দেশ্য, ধন্যবাদ।