RE: শাপাল ফুল তুলতে গিয়ে প্রকৃতির মাঝে কাটানো কিছু সুন্দর মুহূর্ত।
Hello,
@sabiranupur,
প্রথমেই আপনাকে স্টিমিট প্ল্যাটফর্মে অনেক স্বাগত জানাই। পাশাপাশি অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের কমিউনিটিতে নিজের লেখা শেয়ার করার জন্য। ইতিমধ্যেই আপনি আপনার পরিচয় মূলক পোস্ট নিউকামার্স কমিউনিটিতে শেয়ার করেছেন। আর সেখানকার লেখা পড়ে জানতে পারলাম, আপনি @baizid123 ভাইয়ের স্ত্রী। এই প্লাটফর্মে কর্মসূত্রে তার সাথে আমাদের পরিচয় হয়েছে। তাই আপনাদের দুজনের বিবাহিত জীবনের জন্য অনেক শুভকামনা রইলো।
যেহেতু আপনার স্বামী এই প্ল্যাটফর্মের একজন পুরনো ইউজার, তাই এই প্ল্যাটফর্মের সকল নিয়মাবলী সম্পর্কে তিনি অবগত আছেন। আর আপনাকেও তিনি যথাযথ ভাবে সবটা বুঝিয়ে দিয়েছেন। আশাকরি খুব দ্রুত আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হবে। তারপর আপনি নিয়মিতভাবে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকবেন। আর ভবিষ্যতে সকল নিয়মাবলী মেনে আপনি আপনার কাজ করবেন। আপনার আগামী দিনের পথ চলার জন্য অনেক শুভকামনা রইলো।
শাপাল ফুল তুলতে গিয়ে প্রকৃতির মাঝে কাটানো কিছু সুন্দর মুহূর্ত
- আপনার আজকের লেখা পড়ে ভালো লাগলো। তবে আপনার লেখা শীর্ষকে "শাপলা" বানানটি ভুল আছে। তাই লাইনটি উল্লেখ করলাম। অনুগ্রহপূর্বক বানানটি সঠিক করার অনুরোধ রইলো। ভালো থাকবেন। আপনার আজকের দিনটি ভালো কাটুক।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব সময় চেষ্টা করবো নিজের ভালোটা আপনাদের মাঝে দেওয়ার জন্য। আমার স্বামী আমাকে সবটা বুঝিয়ে দিয়েছেন এই প্লাটফর্ম এর নিয়মাবলী। সব সময় চেষ্টা করবো সব নিয়ম মেনে চলার জন্য। আর আমি আমার শাপলা বানানের ভুলটি সঠিক করে নিয়েছি। সব সময় এমন ভুল গুলো ধরিয়ে দিয়ে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো ধন্যবাদ।