৫০০শত কিলোমিটার দূরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার অনুভূতি পর্বে ২।
গত পর্বে আমরা পৌঁছেছিলাম বিয়ে বাড়িতে তবে বিয়ে বাড়ির অনুষ্ঠান সম্পর্কে কিছু জানায় নাই সেগুলো আপনাদের জানাবো মালয়েশিয়াতে সাধারণত মসজিদে বিয়ে হয়ে থাকে দুই দিন আগে তবে খাওয়া-দাওয়া একটি কমিউনিটি সেন্টারে করা হয়। যাদের যেমন সমস্ত সেই অনুযায়ী।
আমরা কমিউনিটি সেন্টারে গিয়ে পৌঁছানোর পরে দেখলাম যে এখনো বর বউ বাহিরে বেরোই নাই একটু পরেই হয়তো বের হবে। অপেক্ষা করছিলাম কখন নতুন দাম্পত্তি তাদের নতুন সাজে বের হয় আমার মতো অনেকেই তাদের জন্য অপেক্ষা করছে।
নতুন জীবন শুরু এতদিন এরা দুইজন দুই বিছানায় ঘুমাতো এখন থেকে তারা প্রতিদিন একই বিছানায় ঘুমাবে নতুন এই জীবনে তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন অনেক ভালোবাসা দীর্ঘজীবী হোক তাদের এই জীবনধারা। নতুন দেখতে খুব ভালো লাগছে তাদের দুজনকে একই রকম দেখতে তারা তাদের দুজনের উচ্চতা ও প্রায় একই রকম
।
এবার আমরা খাওয়া-দাওয়া করার জন্য প্রস্তুতি নিলাম আমাদের টেবিলে আমরা ছয় সাত জন বসেছে অনেকটা বুফু সিস্টেমে এখানে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে যার যার মত করে যতটুকু খেতে পারে সে ততটুকুই এখান থেকে নিয়ে খেতে পারবে বিভিন্ন রকম খাবার আইটেম এখানে রয়েছে।
আমরা খাওয়া-দাওয়া শেষ করে এবার কিছু সময় সেখানে ঘোরাফেরা করলাম এরপর বরের সাথে একটি ছবি নিয়ে আমরা ওখান থেকে বিদায় হলাম। বিদায় দেওয়ার সময় আমাদেরকে ছোট্ট একটি হাদিয়া দিয়েছে আমরাও তাদের জন্য হাদিয়া দিয়েছি তবে আমাদের হাদিয়াটা একটু অন্যরকম যেহেতু তারা নতুন দাম্পত্য জীবন শুরু করছে তাই তাদের অনেক কিছুই প্রয়োজন আমরা সেই প্রয়োজন অনুযায়ী তাদেরকে একটি গ্যাস সিলিন্ডার উপহার দেব তবে এটা আমরা পরবর্তীতে প্ল্যানিং করেছি।
যাইহোক অনুষ্ঠান শেষ করে আমরা এবার আমাদের মত করে একটু এই শহরটাকে ঘুরে দেখব তবে এই ঘোরাঘুরি দৃশ্যগুলো আমি আগামী পর্বে উপস্থাপনা করব আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
Hello dear steemian friends. Explore and contribute to more relevant great projects on the Steemit platform. Show your favorite foods on the map at https://worldbites.app/ and earn. Your post has been upvoted by worldbites leaders.