দীপাবলি অনুষ্ঠানে খাওয়া-দাওয়ার আয়োজন। 🍗🍄🟫🥦🍉🦐
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সন্ধ্যা,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আমাদের কোম্পানির দীপাবলি অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত।
আপনারা অনেকেই জানেন যে আমি মালয়েশিয়াতে দীর্ঘদিন ধরে একটি কোম্পানিতে জব করি আমার কোম্পানিটা খুবই ভালো তার কারণ হলো যেকোনো ধর্মীয় অনুষ্ঠান আমাদের কোম্পানিতে আয়োজন করা হয়। ধর্ম বর্ণ ভেদাভেদ না করে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এ কর্মস্থলে কাজ করে থাকি।
আমি মুসলিম তাই কি আমার দায়িত্ব অন্য ধর্মের প্রতি বিনিয়োগ এবং রেস্পেক্ট দেওয়া আমরা যেমন তাদের অনুষ্ঠানে আনন্দ করি ঠিক তেমনি তারাও আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানে আনন্দ করে আমাদের কোম্পানি সব সময় একটি কথা বলে সেটি হল এই কোম্পানির যতটা স্টপ রয়েছে সবাই আমার একটি পরিবার।
একটি পরিবারে যেমন কোন অনুষ্ঠান হলে কোন ব্যক্তিকে বাদ দেওয়া হয় না ঠিক তেমনি আমাদের কোম্পানিতে অনেক ধর্মের মানুষ রয়েছে তবে সবার ধর্মই আমরা সম্মান এবং শ্রদ্ধা করি সবার ধর্মীয় অনুষ্ঠানগুলো আমাদের নিজেদের মতো করে একটু আনন্দ করি।
কর্ম ব্যস্ততায় দিন পার হলেও বিশেষ কিছু দানদিন রয়েছে সেগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের কাজের স্পিড আরো বৃদ্ধি পায় একে অপরের প্রতি বিশ্বাস এবং কমিউনিকেশন ভালো হয়।
যাইহোক আজ খাবারের আয়োজন ছিল বিরানি, মুরগির মাংস, সবজি, মুরগির মাংস, চিংড়ি মাছের মালাইকার, আর ছিল ফলের ভিতরে তরমুজ খাওয়া-দাওয়া শেষ করে একটু ফল খেতে পারলে বেশি ভালো হয়। যাই হোক আমরা সবাই লাইনে দাঁড়িয়ে এক এক করে খাবার নিয়েছি তারপর মজা করে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছি এর আনন্দ হয়তোবা বলে বোঝানো যাবে না।
তো বন্ধুরা এই ছিল এই বছরের দীপাবলি অনুষ্ঠানের আয়োজন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি আল্লাহ সর্ব মঙ্গল করুন।
| Device | Name |
|---|---|
| Android | honor x9d |
| Location | Malaysia Rawang, Selangor 🇲🇾🇲🇾 |
| Short by | @mdsahin111 |