৩০ /১০/২০২৬ শুক্রবার আজ আমার কিছু কার্যক্রম।
বিসমিল্লাহির রহমানির রহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সন্ধ্যা,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ শুক্রবার আপনাদের কাছে শেয়ার করব এই দিনের গুরুত্ব এবং আমার কিছু কার্যক্রম।
শুক্রবার মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন সেটা অনেকেই জানেন অনেকেই এই দিনটাকে বলে থাকেন সাপ্তাহিক ঈদের দিন হাজারো কর্মব্যস্ততার মাঝে থেকেও মুসলিমরা এই দিনে সবাই এক সাথে হয়ে জুমার নামাজ আদায় করে থাকে।
সপ্তাহে একটি দিন আমরা মুসলিমরা সবাই একসাথে হই আল্লাহ সুবহানাতায়ালার ইবাদত করার জন্য এছাড়াও প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ তবে জুম্মার এই দিনটা বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে তার প্রধান কারণ হলো ইমামের খুতবা খুবই গুরুত্বপূর্ণ জুম্মার এই দিনে ইমামের খুতবা ছাড়া নামাজ সম্পূর্ণ হয় না।
কেউ একা একা চাইলে জুম্মার নামাজ আদায় করতে পারবে না খুতবা ব্যতীত জামাতের সাথে এই নামাজ আদায় করা হয় যাই হোক আমার বন্ধুরা সবাই জুম্মার নামাজ আদায় করতে গিয়েছে আমার সাথে।
আমরা চারজন বন্ধু একসাথেই প্রায় প্রত্যেক শুক্রবার নামাজ আদায় করার জন্য মসজিদে যাই আজও একইভাবে মসজিদে যাই তারপর গিয়ে দেখি সেখানে তাবারকের কিছু ব্যবস্থা রয়েছে আমি এক গ্লাস শরবত নিলাম এবং এক ধরনের পায়েস রান্না মসজিদে দিয়েছে সেগুলো খেতে খুবই ভালো লাগছিল।
আমার মত এখানে অনেকেই একসাথে খেতে বসেছে মালয়েশিয়ার মসজিদে নামাজের আগে খাবার এমন ব্যবস্থা করে থাকে নামাজ শেষে সবাই যার যার মত বাসায় চলে যায় তবে বাংলাদেশে কিছুটা ভিত্তিকরণ নামাজ শেষ করার পর তাবারকের ব্যবস্থা করা হয়ে থাকে।
খাওয়া-দাওয়া শেষ করে এবার মসজিদে ঢুকে নামাজ আদায় করে বাসায় চলে আসলাম তো বন্ধুরা এই ছিল জুমার দিনের কিছু কার্যক্রম এবং নামাজের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভাল থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ মঙ্গল করুন।
Thank you so much for supporting me.