সময়কে মূল্যায়ন করতে পারলেই জীবনে সফলতা সম্ভব।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব।আর সেই বিষয় টার নাম হলোঃ সময়কে মূল্যায়ন করতে পারলেই জীবনে সফলতা সম্ভব।
এই পৃথিবীতে সকল মানুষের জন্য সময়ের গুরুত্ব অপরিসীম। তাই আমাদের সকলের সময়কে গুরুত্ব দিতে হবে। কারন আমরা যদি জীবনে সফলতা অর্জন করতে চায় তাহলে সর্ব প্রথম সময়ের মূল্যায়ন করতে হবে। অর্থাৎ সময়কে মূল্যায়ন করতে পারলেই আমরা সফলতা অর্জন করা সহজ হবে।
কারন সময়ের মূল্য আমাদের প্রত্যেকের জীবনে অপরিসীম। তাই সময়ের মূল্য দিতে পারলে আমাদের জীবন সার্থক হবে। জীবনকে সার্থক ও পরিপূর্ণ করতে হলে সময়ের মূল্য সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। মানুষের জীবনের সময় খুব কম। অথচ তার সম্মুখীন হতে হয় বিশাল কর্মক্ষেত্রের।
তাই অলস ভাবে জীবন কাটালে জীবন হবে অন্ধকার। সময়ের সাথে তাল মিলিয়ে সময়ের কাজ সময়ে করতে পারলে জীবন সাফল্যময় হয়ে উঠবে। আর সময়ের কাজ সময়ে করতে না পারলে কাজ জমে জমে ভারী হবে।। আর জীবন হবে অন্ধকারময়। এলোমেলো ভাবে কাজ করলে জীবনে কোন কাজে সফলতা আসে না।
এতে সময়ের অপচয় হয়। সুতরাং সময়ের সদ্ব্যবহার করতে হলে আগে নির্ধারণ করতে হবে জীবনের লক্ষ্য। তারপর নির্ধারিত সময়ে নির্ধারিত কাজগুলো সম্পূর্ণ করার জন্য বিশেষভাবে যত্নশীল হতে হবে। তাহলে জীবনের সাফল্য আনতে পারবে।
সময়কে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি। তাহলে জীবনের সাফল্য লাভ করা সম্ভব। জীবনকে সুখী ও সুন্দর করতে চাইলে এবং জীবনে সফলতা পেতে হলে আমাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে সময় মতো পালন করতে হবে। সবার কাজ এক রকম হয় না ব্যক্তি ভেদে কাজ ভিন্ন হয়। জীবনে যারা সময়কে মূল্যায়ন করতে পারে তারাই সাফল্য লাভ করতে পারে।
কারণ সময় হচ্ছে আমাদের মূল্যবান সম্পদ। অতএব জীবনে প্রতিষ্ঠিত হওয়া ও সাফল্য লাভ করা সম্পূর্ণ নির্ভর করে সময়ের মূল্যায়নের উপর।অলসতা সময়ানুবর্তিতার জন্য সবচেয়ে ক্ষতিকর। যখন এর কাজ তখনই করা উচিত। অলসতা কে পরিহার করে সময়ের কাজ সময় অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে।
অলস বন্ধু বাছাই করা হলো সময়ানুবর্তিতার আরেকটি বাধা। আপনার বন্ধু যদি সঠিক সময়ে সময়কে অনুসরণ করে। তাহলে সেটা আপনার মধ্যেও গড়ে উঠবে আর আপনার বন্ধু যদি অলসভাবে সময়কে অবহেলা করে। তাহলে সেটার প্রভাব আপনার মধ্যে পড়বে। তাই সময় অনুযায়ী ভালো বন্ধু নির্বাচন করতে হবে। আর প্রবল ইচ্ছা শক্তি থাকলে সময়কে সঠিকভাবে ব্যবহার করা সম্ভব।
বিশ্বের উন্নত দেশ ও উন্নত জাতির মূলে রয়েছে সময় সম্পর্কে সচেতনতা। তাদের কাছে প্রার্থীব সম্পদের মধ্যে সময় অধিক মূল্যবান বলেই তারা আজকে উন্নত দেশ ও জাতি হিসেবে পৃথিবীর ওপর কতৃত্ব করছে।আর আমরা বাঙ্গালিরা সময়ের মূল্য বুঝি না, বলেই দুঃখ – দুর্দশা নিত্যসঙ্গী।একজন মানুষ সফল হবে যদি সে জীবনকে উপভোগ করার পাশাপাশি সময়কে মূল্য দিতে পারে। তাইতো সময়ের মূল্যকে মানুষের জীবনের উন্নতির চাবিকাঠি বলা হয়। তাই আমাদের সবারই উচিত সময়ের সঠিক ব্যবহার করা।
বন্ধুরা আজকে আর লিখছি না। আজকে এখানেই শেষ করছি। আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন। ভালো থাকবেন আপনারা।আল্লাহ হাফেজ।




প্রিয় ভাই, আমাদের কমিউনিটিতে আপনার পোস্ট দেখে আমরা বেশ খুশি হয়েছি। তবে আমি আপনাকে বলতে চাই আমাদের কমিউনিটিতে কোন কোন পোস্টগুলিকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। পোস্টগুলো হলো : Diarygame, Art/ Drawing, Travel, Papercraft, Photography, Recipe এবং আমাদের কমিউনিটিতে আয়োজিত Contest post এ আপনি অংশগ্রহণ করতে পারেন।
আপনি যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমিউনিটির ডিসকর্ড সার্ভারের সাথে যুক্ত হন। আমাদের ডিসকর্ড সার্ভারের লিংটি হলো : https://discord.gg/Yr3HKtD9S8
ওকে ভাইয়া এই বিষয়ে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।