কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-"আমিই সেরা "
আসসালামু আলাইকুম
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই বেশ ভালো আছেন। ভালো থাকেন এমন আশাই করি সবার জন্য। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। প্রতিদিনের মত করে আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট শেয়ার করার জন্য। সত্যি বলতে কেন জানি এই প্লাটফর্মে এসে একটি পোস্ট শেয়ার না করলে ভালোই লাগে না। তাই সব সময়ই চাই একটি হলে পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার পোস্টগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা জানার অপেক্ষায় রইলাম।
জীবন সত্যি অনেক বিচিত্র। এখানে মানুষকে সুখী করা সত্যিই বেশ বেদনাদায়ক। আমরা যতই করি না কেন মানুষ কে কখনও সুখী করতে পারবো না। পারবো না তাদের কে তৃপ্তি দিতে। যদি না সেই মানুষ নিজ থেকে সুখী না হয়। না তার ভিতর কোন তৃপ্তি আসে। আমাদের আশে পাশে এমন অনেক মানুষ আছে যারা কিনা সবার জন্য শুধুই করেই যায়। কিন্তু বিনিময়ে কোন কিছুই পায় না। এত এত করেও তারা সারা জীবন মানুষের কাছে দোষীই রয়ে যায়। তেমন একটি বিষয় নিয়ে আমার আজকের কবিতা।কবিতা তেমন আমি বুঝি না। কিন্তু আজকাল কেন জানি কবিতা আমার বেশ ভালো লাগে। তাই চেষ্টা করলাম আজও আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের কবিতাটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

আমি হলাম সবার কেনা
ডাকলে কেহ নেই কো মানা
নিজের যতই কাজ থাকুক ভাই
অন্যের জন্য সব ভুলে যাই।।
আমি হলাম জ্ঞানের সেরা
তাই তো জ্ঞান কে বিলাই
নিজের শত যতই থাকুক ভেজাল
পরের বেলায় খুলি বেড়াজাল।।
আমি হলাম দাতা সাহেব
টাকা পয়সার নেই কো হিসেব
যখন যিনি টাকা খুঁজে
আমার কাছে কোন মানা নেই।।
আমি হলাম ডাক্তার মশাই
তাই তো সব রোগটা ছাড়াই
নিজে কিছু নাই বা জানি
সবার রোগে ঝাপিঁয়ে পড়ি।।
আমি হলাম দায়িত্বে সেরা
তাইতো সবার নেই ঝামেলা
নিজের হাজার কষ্ট ভুলে
সুখ খুঁজি ভাই আপন জনের।।
এতকিছুর পরেও সবাই
আমার দিকে আঙ্গুল উঠায়
সবাই ভাবে আমি সুখি
তারা সবাই চির দুখী।।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Vivo y18 |
| পোস্ট তৈরি | @kawsar7731 |
| লোকেশন | ঢাকা , বাংলাদেশ |
পরিচিতি
আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।