কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-"চারদিকে হচ্ছেটা কি "

in মনের জানালা • 2 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ জোড় করেই আমি আজ এখানে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার নিজের তেমন কোন দক্ষতা নেই। নেই কোন অভিজ্ঞতাও। কেন জানি আপনাদের কাজ দেখে নিজের লোভ কে আর ধরে রাখতে পারিনি। তাই চেষ্টা করছি আপনাদের সাথে তাল মিলিয়ে একসাথে পথ চলার। জানিনা কেমন করে বা কতদিন আপনাদের সাথে এক সাথে পথ চলতে পারবো। আর সব চেষ্টা কে একত্রিত করে কবিতা লেখার চেষ্টা করলাম। অবশ্য কদিন যাবৎ চেষ্টা করে যাচিছলাম। আর আজ সেই লেখা হতেই কাকের ঠেক আর বকের ঠেক লেখে ফেললাম। আপনাদের ভালো লাগলে আমার স্বার্থকতা।

চারদিকে কি হচ্ছে এসব? এখন যেন চারদিকে সবাই নেতা। কারও সাথে একটু কথা বলা যায় না। কাউকেই কিছু বলা যায় না। আর এমন এক সময় এসে কিছু অভাবী মানুষও হয়ে পড়েছে দিশেহারা। দিশেহারা হবে না কেন? যে হারে বাজারে তেল, চাল, ডাল আর সব কিছুর দাম বেড়েই চলছে তাতে তো আর আগামীতে খেতে হবে না। আজকাল হলো কেমন যেন এক শ্রেণীর মানুষ বেতন বেশী পেয়েই যাচ্ছে আর এক শ্রেণীর মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এমন এক অস্থির সময় অভাবী মানুষের সত্যিই বেশ কষ্ট। আর এমন একটি বিষয় নিয়েই আমি আজকের কবিতা লেখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

image.png

স্ব-রচিত কবিতা
"চারদিকে হচ্ছেটা কি "

লেখা- কাউসার আহমেদ

হিংসা করে লাভ কি বলো
কত তৃপ্তি পাও?
ভালোবেসে দেখ তুমি
শান্তি কত পাও।।

যাকে তুমি হিংসা করো
কথায় কথায় দোষটা্ই খোঁজ
যার সুখে ভাই তুমি কাদোঁ
সুযোগ পেলে ক্ষতি করো।।

ভেবে দেখ তোমার চেয়ে
তিনিই অনেক সুখে আছে
তৃপ্তি ভরা হৃদয় নিয়ে
জীবনটাকে কাটিয়ে দিচ্ছে।।

একটি কথা জেনে রাখো,
নজরদারী যতই করো
কারও ক্ষতি করে তুমি
সুখের লাগর পাবে নাকি?

তাই তো বলি ভাই
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
ভালোবাসার আদর দিয়ে
অন্যের জন্য দোয়া করে
জীবনটাকে সুখ দাও ভরে।।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@kawsar7731
লোকেশনঢাকা , বাংলাদেশ

পরিচিতি

আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️