সব বিষয়ে নাক গলাতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সব বিষয়ে নাক গলাতে নেই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


এই পৃথিবীতে কিছু কিছু মূর্খ মানুষ আছে যারা সব সময় সব বিষয়ে নাক গলানোর চেষ্টা করে এবং তারা নিজেদেরকে এমন ভাবে প্রকাশ করার চেষ্টা করে যে তারা সেই বিষয়ে সম্পর্কে সবকিছু জানে এবং সে বিষয় সম্পর্কে তাদেরকে যেকোন প্রশ্ন করা হলে সব প্রশ্নের উত্তর তারা সঠিকভাবে দিতে পারবে। আসলে এই ধরনের বোকা প্রকৃতির মানুষ গুলোর জন্য কিন্তু পরবর্তীতে অনেক বেশি কষ্ট অপেক্ষা করে আছে এবং তারা জীবনে কখনো উন্নতি লাভ করতে পারে না এবং মানুষের কাছ থেকে প্রকৃত সম্মান পায় না।


একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি সব বিষয়ে অতিরিক্ত নাক গলায় তাহলে কিন্তু কেউ আমাদেরকে শিক্ষিত বলে মনে করবে না এবং সবাই মনে করবে যে বাচাল প্রকৃতির মানুষ। যারা প্রকৃত শিক্ষিত মানুষ তারা সব সময় কম কথা বলে এবং মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করার চেষ্টা করে। আসলে আমরা যদি বিভিন্নভাবে মানুষের কাছ থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদের জ্ঞান আরো অনেক বেশি বৃদ্ধি করতে পারব।


এজন্য আমাদের সব সময় সঠিক জিনিস গ্রহণ করতে হবে এবং অতিরিক্ত কথা না বলে বরং প্রত্যেকটা মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে যাতে করে আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি। এভাবে যদি আমরা ভালোভাবে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারব এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারবো।


এজন্য সব বিষয়ে কখনো অতিরিক্ত নাক গলাতে নেই এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে সঠিক ধারণা নিয়ে জীবনের সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং জীবনটাকে একটা সুন্দর জায়গা পৌঁছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমরা যদি ভালোভাবে চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারবো। তাইতো আমাদের প্রত্যেকটা কথা শুনতে হবে এবং সেই কথা শুনে সেখান থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষাকে জীবনে কাজে লাগাতে হবে।


PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।