টাকা মানুষকে অহংকারী করে তোলে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে টাকা মানুষকে অহংকারী করে তোলে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


money-laundering-7782671_1280.jpg



লিংক


এই পৃথিবীতে একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে কিছু কিছু মানুষ যারা কিন্তু আগে অনেক বেশি ভালো ছিল এবং হঠাৎ করে প্রচুর পরিমাণ অর্থের মালিক হয়ে তারা কিন্তু আগের মতো করে আর কখনোই নেই। অর্থাৎ তারা অনেক বেশি বদলে গেছে এবং আস্তে আস্তে এই বদলে যাওয়ার ফলে কিন্তু তারা অনেক বেশি অহংকারী হয়ে গেছে। আসলে টাকা মানুষকে অহংকারী করে তোলে ঠিক কথা কিন্তু সকল মানুষকে কিন্তু কখনো অহংকারী করে তোলে না। আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই যারা সব সময় অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং অন্য মানুষের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা করে। আসলে অহংকারী মানুষ কখনো অন্য মানুষের বন্ধু হতে পারেনা।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে এই অহংকারী মানুষের সংখ্যা কিন্তু কমে না বরং দিন দিন বাড়তে থাকে। যে মানুষটি কিছুদিন আগে সকল মানুষের সাথে মেলামেশা করতে এবং সকল মানুষের সাথে তাদের সুখ দুঃখ গুলো ভাগ করে নেয়ার চেষ্টা করত সেই মানুষগুলো হঠাৎ করে প্রচুর পরিমাণে অর্থের মালিক হয়ে এখন তারা কিন্তু আর আমাদের চেনে না এবং আস্তে আস্তে করে তারা অনেক বেশি বদলে গেছে। আসলে তাদের এই বদলে যাওয়ার জন্য তাদের পাশে যে মানুষগুলো ছিল তারাও কিন্তু আস্তে আস্তে তাদের ছেড়ে দূরে সরে যাচ্ছে এবং একটা সময় এই মানুষগুলো আর কখনো তাদের পাশে থাকার চেষ্টা করবে না।


আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে অর্থ কিন্তু একটা মানুষকে কখনো প্রকৃত সুখ দিতে পারে না। আসলে আমরা যদি জীবনে প্রকৃত সুখী হতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের জীবনে ভালো কাজ করতে হবে এবং মানুষের উপকার করে যেতে হবে। আসলে অর্থের জন্য কিন্তু প্রত্যেকেই চেষ্টা করে কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই অতিরিক্ত অর্থের মুখ দেখে যদি আমরা নিজেদেরকে বদলে ফেলি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদেরকে ঘৃণা করবে এবং তারাও চাইবে যে আমরা আগের মতো করে তাদের সাথে মেলামেশা করি। আসলে আমরা কখনো আমাদের মধ্যে এই ধরনের অহংকার গড়ে তোলার চেষ্টা করব না।


আসলে এভাবে যদি আমরা জীবনের নিজেদের অহংকার থেকে বের হয়ে এসে ভালো মানুষ হয়ে সকলের সাথে মেলামেশা করতে পারে তাহলে দেখবেন যে আপনার যতই অর্থ থাকুক না কেন আপনি কিন্তু সবসময় মানুষের কাছ থেকে উপকৃত ভালোবাসা পাবেন এবং তাদের বিপদে আপদে অবশ্যই আপনি তাদের সাহায্য করার চেষ্টা করবেন। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি মানুষের সাহায্য করতে চান তাহলে কিন্তু শুধু অর্থের দ্বারাই যে সাহায্য করা যাবে এমন কোন কথা নেই। এমন এমন ক্ষেত্রে অর্থের কোন প্রাধান্য থাকেনা। এজন্য আমরা সবসময় চেষ্টা করব নিজেদেরকে একজন ভালো মানুষ হিসেবে সকলের সামনে পরিচিতি করার জন্য।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।