ইংল্যান্ডে চলছে পাওয়ার ব্যাংক ও রেডিও-এর প্যানিক কেনাকাটা

in আমার বাংলা ব্লগ • 2 days ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_5005.jpeg

eBay থেকে screenshot নেওয়া

কিছুদিন আগে একটি পোস্টে বলেছিলাম ইংল্যান্ডে সাইবার অ্যাটাক ও যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘরে তিন দিনের জন্য টিনজাত ও শুকনো খাবার, পানিসহ জরুরী কিছু জিনিসপত্র রাখতে বলা হয়েছিল।মানুষজন যে পরিমাণে সবকিছু কেনা শুরু করেছে তা আর বলে বোঝাতে পারবোনা। খাবার তো কিনছেই, এছাড়া বিশেষ করে বেশি কেনা হচ্ছে পাওয়ার ব্যাংক ও রেডিও, যেগুলোর বর্তমান সময়ে কোন দরকারই হয় না।আসলেই বড় একটি আতঙ্কের মধ্যে রয়েছি।আমরাও কিছু কেনাকাটা শুরু করে দিয়েছি। অর্ডার করেছি তেল সহ কেরোসিনের চুলা। যদি এই চুলা থাকে তাহলে হয়তো কিছু একটা রান্না করা যাবে, বিশেষ করে বাচ্চাদের জন্য বেশি প্রবলেমে পরবো।পাওয়ার ব্যাংক ও রেডিওটা এখনো কেনা হয়নি, ভেবেছি অর্ডার করে দিব দ্রুত। শুধু ইংল্যান্ডেই নয়, ইউরোপের বিভিন্ন দেশগুলোতে এভাবেই চলছে কেনাকাটা।

পৃথিবীর চারিদিকে কি একটা অশান্তি শুরু হয়ে গিয়েছে।রাশিয়া ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে যেকোনো সময় একটি ঝামেলা শুরু হয়ে যেতে পারে।আর এ কারণেই হয়তো সরকারিভাবে সতর্ক করা হচ্ছে।যে কোন সময় সাইবার হামলা হয়ে যেতে পারে।এর ফলে যে কোন সময় অকেজো হয়ে পড়তে পারে আমাদের জীবন ব্যবস্থা।কি একটি অশান্তি শুরু হয়ে গিয়েছে।এদিকে আজ ক্রিপ্ট কারেন্সির বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম বাইনান্স হ্যাক হয়েছে।ইতিমধ্যে তারা মেইল পাঠিয়ে সান্ত্বনা দিয়েছে আমাদের মানি গুলো সেভ রয়েছে।আপাতত উইথড্র অপশন বন্ধ রয়েছে, তবে আশা করা হচ্ছে দ্রুত সবকিছু সমাধান হয়ে যাবে।

চারিদিকে শুধু bad news, জানিনা সবকিছু কবে স্বাভাবিক হবে।তবে বর্তমানে শুধু একটি বিষয় নিয়েই বেশি চিন্তিত রয়েছি ইউরোপ ও রাশির মধ্যে যেন কোন যুদ্ধ বেধে না যায়।এ দেশের সরকার হয়তো কিছু একটা বুঝতে পেরেছেন আর এ কারণেই হয়তো জনগণকে সতর্ক করা হচ্ছে।যাই হোক সকলেই দোয়া করবেন যেন এ ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেন যেতে না হয়।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

It’s interesting how the surge in power banks and radios mirrors the anxiety over cyber‑attacks you mentioned – have you seen any local retailers adjust their inventory to meet this demand? Your mention of ordering a kerosene stove for kids gives a practical angle that many readers will appreciate. 🚀📶🍲

 23 hours ago 

এ ধরনের খবর শুনলে বুকটা কেঁপে ওঠে।আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন,যুদ্ধ নয়,শান্তি দান করুন,আমিন।আপু আপনারা সাবধানে থাকবেন,আল্লাহ ভরসা কিছু হবে না।