অনেকদিন পর লন্ডন থেকে কেনাকাটা

in আমার বাংলা ব্লগ • 18 hours ago
আসসালামুআলাইকুম

সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

polish_save.jpeg

একদিন পর আমি আর হাসব্যান্ড গতকাল গিয়েছিলাম লন্ডনে একটি বিশেষ কারণে। আসলে এই মাসের ১৫ তারিখে আমার বড় মেয়ের জন্মদিন। তাই অনেক আগে থেকেই প্লান করা ছিল তার জন্মদিনে কি গিফট দিব।আমার মেয়ে ব্রেসলেট অনেক পছন্দ করে, মূলত ব্রেসলেট কেনার জন্যই লন্ডনে গিয়েছিলাম।এরপর জুয়েলারি শপে গিয়ে সুন্দর একটি কানের টপ খুব পছন্দ হলো।অনেক সুন্দর আর খুবই ছোট, যেহেতু স্কুলে বড় কোন কানের দুল এলাও না তাই এটিও কিনে নিলাম।কেনাকাটা শেষে রাস্তার পাশে শপগুলোতে দেখি অনেক বাংলাদেশি সবজি। সেখান থেকে টাটকা কিছু সবজি ও ফলমূলও কিনে নিলাম।সেখান থেকে বড় একটি হাড়ি পাতিলের শপও পেয়ে গেলাম।সেখান থেকে একটি ফ্রাইপ্যান, কয়েকটি বাটি সহ আরও কিছু কিনে নিলাম।এরপর সেখান থেকে বড় একটি স্টোরে ঢুকলাম যেখানে বাংলাদেশি ছোট বড় নানান রকমের মাছ রয়েছে।নিয়ে নিলাম সেখান থেকে পছন্দ মত মাছ, মাছের ডিম সহ আরো টুকটাক অনেক কিছু।সেখানে আরো দেখতে পেলাম মুড়ি ও ঝাল চানাচুর, সেগুলোও কিনে নিলাম।

IMG_5072.jpeg

দুজনের জার্নি ছিল ট্রেনে। দ্রুত সকাল ৯ঃ০০ টার মধ্যে আমরা বের হয়ে গিয়েছিলাম আর বাসায় ফিরে এসেছিলাম দুইটার মধ্যে।তাড়াতাড়ি ফিরে এসেছিলাম কারণ মেয়েদেরকে স্কুল থেকে পিকআপ করতে হবে।

IMG_5075.jpeg

জুয়েলারি শপ, এখানে ফটো তোলা এলাও না, তারপরও কোনরকম এটি তুলেছিলাম।ব্রেসলেটে স্বর্ণ ছিল হাফ ভরির কিছু কম, কানেরটা দিয়ে মোটামুটি হাফ ভরি বা তার থেকে একটু বেশি হবে।আরো একটি ছিল সেটা অনেক সুন্দর, হাফ ভরির অনেক উপরে ছিল ওজন, কিন্তু সেটা ওর হাতে ফিট হবে না তাই কেটে ঠিক করতে হবে।আর একারণেই ওটা বাদ দিয়ে ছোটটি নিয়েছি।কিন্তু ছোটটি আমার অনেক ভালো লেগেছে।

IMG_5077.jpeg

IMG_5079.jpeg

IMG_5078.jpeg

IMG_5076.jpeg

IMG_5080.jpeg

এখান থেকে নিয়ে নিলাম কিছু সবজি ও ফলমূল।

IMG_5081.jpeg

IMG_5082.jpeg

মাছ সহ আরো টুকটাক কিছু জিনিস এখান থেকে নিয়ে নিলাম।

গিয়েছিলাম একটি কাজের উদ্দেশ্যে। কিন্তু ফেরার পথে কেনা হয়ে গেলে অনেক কিছু। যাইহোক এগুলোও আমাদের দরকার ছিল।মেয়ের বার্থডের জন্য এটিই রয়েছে সারপ্রাইজ ।এখনো সে জানে না তার সারপ্রাইজ।এছাড়া তার বাবা আরো কিছু কিনে রেখেছে সারপ্রাইজ দেওয়ার জন্য।যাই হোক সব কিছুই আপনাদের সাথে তার বার্থডের দিন শেয়ার করবো।আজ তাহলে এতটুকুই।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Nice pick of the small ear top—did you notice how the metal finish matched the bracelet’s sheen? Also, the Bangladeshi market vibe must have been a fun contrast to the London shops! 🎁🥘

 12 hours ago 

বড় মেয়ের জন্মদিনের সারপ্রাইজ দিতে স্বর্নের ব্রেসলেট কেনার জন্য লন্ডনে গিয়ে বেশকিছু কেনাকাটা করে নিয়েছেন।সবজি গুলো ফ্রেস ছিল।ভালো লাগলো আপনার সুন্দর কিছু অনুভূতি পড়ে।মেয়ের জন্য রইলো আগাম জন্মদিনের শুভেচ্ছা।