মূর্খদের নোংরা রাজনীতি, কলঙ্কিত হলো বাংলাদেশিরা

in আমার বাংলা ব্লগ • 23 hours ago
আসসালামুআলাইকুম

সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_5184.jpeg

আপনারা অনেকেই হয়তো জানেন, গতকাল London এর Romford এলাকায় আওয়ামীলীগ ও NCP সদস্যদের মধ্যে তুমুল মারামারি, ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। কিছু প্রপার্টির ড্যামেজ ঘটেছে, গাড়ি ভাংচুর, রাস্তার পাশে রাখা ডাস্টবিন পর্যন্ত ভাঙচুর করেছে। ঘটনাটি ঘটেছে NCP সদস্য নাহিদ ইসলামের বক্তব্যের সময়। পুলিশ এসেছিল সেখানে পরিস্থিতি ঠান্ডা করতে।অনেকেই আহত হয়ে হসপিটালে রয়েছে।আর এই ঘটনাটি গড়িয়েছে ইংল্যান্ডের পার্লামেন্ট পর্যন্ত।

এ সকল ঘটনার সাথে যারা জড়িত ছিল তারা মনে করেছে এটা যেন বাংলাদেশ।বাংলাদেশের নোংরা রাজনীতির খেলা তারা এখানেও খেলছে।কিন্তু এটা তো আর বাংলাদেশ নয়, এটি একটি সভ্য দেশ।এই সভ্য দেশে যারা থাকতে হলে সকলকেই এই দেশের Law and Rule মেনে চলতে হয়।কিন্তু তারা এ কি কাজটি করলো? প্রতিটি এমপি বাংলাদেশকে নিয়ে তাদের স্ট্যাটাস দিচ্ছে।যারা যারা এ সকল ঘটনার সাথে জড়িত তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এই কথাগুলো অনেকেই বলেছেন।এসকল মানুষের কারণে আমরা প্রবাসীরা সহ পুরো বাংলাদেশের মানুষ আজ কলঙ্কিত।আমাদের সম্পর্কে কেমন ধারণা তারা পোষণ করছে তাহলে চিন্তা করে দেখুন।কেও কেও আবার বলেছে এরা অসভ্য জাতি, তারা কখনো ঠিক হবে না।ঠিকই তো বলেছে। অসভ্য জাতি না হলে কেউ এমন কাজ করতে পারে। বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের মানুষও তো এদেশে রয়েছে কিন্তু তারা তো কখনো রাজনীতি নিয়ে এমন নোংরা পরিস্থিতি সৃষ্টি করে না।

খুবই খারাপ লাগছে ঘটনাটি দেখে।তাদের কারণে আমরা পুরো জাতি লজ্জিত ও কলঙ্কিত।আর এ কারণে এ দেশে বাংলাদেশীদের জন্য আইন আরোও বেশি কঠোর হবে।বৃদ্ধি পাবে ইমিগ্রেশন জটিলতা। বাংলাদেশীদের জন্য এসাইলাম আবেদন বন্ধ করে দেয়া হবে।এদিকে "রিস্টোর" সরকার গঠন করলে বাংলাদেশকে তাদের ‘রেড লিস্টে’ অন্তর্ভুক্ত করবে। ফলে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে অভিবাসন বন্ধ করে দেওয়া হবে। নানান সমস্যা আসবে একের পর এক।তাদের কারনে এ দেশের নিরীহ বাংলাদেশিরা বিপদে পড়বে।তাই এই নোংরা রাজনীতির খেলা বন্ধ করতে হবে।এই ঘটনার পর আমি যে একজন বাংলাদেশী সে কথাটা বলতেও এখন লজ্জা বোধ করছি।আমাদেরকে একটি সভ্য জাতিতে পরিণত হতে হবে, জানিনা কোনদিন সম্ভব হবে কি না!

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 18 hours ago 

আপু,বাঙালি হয়ে আমরা তাদের কারনে লজ্জিত।বাংলাদেশে রাজনীতির নামে নোংরামিটাই বেশী হয়।এ দেশের মানুষ কখনো সভ্য জাতিতে পরিণত হতে পারবে বলে আমার মনে হয় না।আমি চিন্তা করছি কিছু সংখ্যক মানুষের জন্য বাকি বাঙালিদের আজ ভোগান্তি।যারা কাজের ক্ষেত্রে ঐ দেশে আছে তাদের আর যারা চিন্তা ভাবনা করেছিল ঐ দেশে যাবে,উভয়ের জন্য সংকটময় হল।এখন ও দেশের সরকার কঠিন নিয়ম চালু করতে পারে।খুব আফসোস হয় আমাদের দেশের মানুষের কথা ভাবলে।