আমার শখের মরিচ গাছটি
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনারা অনেকেই হয়তো দেখেছিলেন সেই প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট্ট একটি মরিচ গাছের চারা কিভাবে ধীরে ধীরে বড় হয়ে ফুল দিল, এরপর মরিচ ধরলো, অবশেষে এখন মৃত হয়ে গেল।এটি আমার অনেক শখের একটি গাছ ছিল।লাস্ট কয়েক দিন ধরে প্রচুর ঠান্ডা পড়া শুরু হয়েছে।গতকাল ছিল মাইনাস ২ ডিগ্রি, আজকে ১ ডিগ্রি চলছে।এই ঠান্ডায় কোন সবজি গাছই টিকে থাকতে পারে না। যতগুলো সবজি গাছ ছিল বাগানে সবচেয়ে বেশি মায়ার গাছ ছিল এটি। সবগুলোই এখন ঠান্ডায় শেষ হয়ে গিয়েছে।
বাংলাদেশ থেকে মরিচের বীজগুলো আনা হয়েছিল। কিন্তু কখনই এই বোম্বাই মরিচের চারা হয় না।হয়তো বীজের প্রবলেম, আর না হয় আমাদের ঠিক পদ্ধতিতে করা হয় না।তাই প্রতিবছর বাজার থেকে চারা কিনে আনা হয়।এ বছরও তিনটি চারা আনা হয়েছিল। তার মধ্যে একটি একজনকে দিয়ে দিয়েছিল, আর দুটির মধ্যে একটি বেঁচে ছিল। আর তাতে এত মরিচ ধরেছিল যা পূর্বে কোনদিনও এভাবে ধরে নি।এ বছর খুব বেশি এনজয় করেছি মরিচগুলো, যেমন মনে শান্তি দিয়েছে, তেমন খেয়েও অনেক তৃপ্তি পেয়েছি।যখন মন চেয়েছে তখনই গাছ থেকে নিয়ে এসেছি।
দেখুন কত সতেজ মরিচ গুলো ছিল।
আর এখন এই অবস্থা গাছের।
লাস্ট এই মরিচগুলো গাছ থেকে এনেছিলাম। বেশি ঠান্ডায় নরম হয়ে গিয়েছিল, আসলে মন চাচ্ছিল না গাছ থেকে মরিচগুলো ছিড়ে আনতে।গাছটি যদি ছোট থাকতো তাহলে ঘরে নিয়ে কিচেনে রেখে দিতাম, কিন্তু প্রবলেম হচ্ছে গাছটি অনেক বড় ছিল।
যাই হোক, এটিই হচ্ছে প্রকৃতির নিয়ম। হয়তো যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর এমন একটি গাছ পেতে পারি।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
I’m sorry to hear the cold took your Mumbai chili down—did you try covering the seedlings with mulch or a temporary greenhouse to shield them from the freeze? Keep us posted on how the remaining two do! 🌱❄️🙌
শখের জিনিস গুলো বেশীদিন থাকে না।আর ওখানে যেহেতু খুব ঠান্ডা তাই গাছটি আর বেঁচে থাকতে পারেনি।সত্যি এতো সতেজ মরিচ গুলো কি পরিমান নেতিয়ে গেছে দেখলে খারাপ ই লাগে।ইনশাআল্লাহ সামনের বছর আবার লাগাবেন।আর মরিচ বেশী হলে আগে থেকে তুলে কিছু আচার দিয়ে রাখতে পারেন।তাতে মরিচ ভালো থাকবে,পরে খেতে পারবেন।