মানুষ পাশে থাকে যতক্ষণ দরকার ফুরোয় না!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
এই কথাটা হয়তো একটু কঠিন।কিন্তু বাস্তব জীবনে খুব সত্যি। আমরা অনেক সময় ভাবি কেউ আমাদের জীবনে চিরদিন থাকবে সব পরিস্থিতিতে পাশে থাকবে।কিন্তু সময়ের সাথে সাথে বুঝে যাই বেশিরভাগ মানুষই পাশে থাকে যতক্ষণ পর্যন্ত তাদের কোনো প্রয়োজন মিটে না যায়।প্রয়োজন ফুরিয়ে গেলে তাদের উপস্থিতিও হারিয়ে যায় ঠিক কুয়াশার মতো।মানুষের সম্পর্কগুলো এখন যেন একধরনের লেনদেন হয়ে গেছে।কেউ বন্ধুত্ব করে সুবিধার জন্য কেউ কাছে আসে কোনো উদ্দেশ্যে।যখন সেই উদ্দেশ্য পূরণ হয়ে যায় তখন সম্পর্কের উষ্ণতা হারিয়ে যায়।তখন দেখা যায় যাদের একসময় নিজের মানুষ মনে হতো তারা আজ আর খোঁজও নেয় না।অথচ যখন তাদের কষ্ট ছিল্ল সমস্যা ছিলো তখন আমরা হয়তো সব ছেড়ে পাশে দাঁড়িয়েছিলাম।
আসলে সবচেয়ে কষ্টের ব্যাপারটা হলো এই পরিবর্তনটা খুব ধীরে হয়।মানুষ হঠাৎ দূরে সরে যায় না ধীরে ধীরে কথাবার্তা কমে যায় খোঁজ নেওয়া বন্ধ হয় আর একসময় পুরো সম্পর্কটাই নিশব্দে শেষ হয়ে যায়।তখন আমরা ভাবতে থাকি ভুলটা কোথায় হলো?কিন্তু আসলে ভুল আমাদের নয়।সময়ের কাছে আমরা সবাই একসময় গৌণ হয়ে যাই।
কিন্তু এ কথাটাও সত্যি সবাই এমন নয়।কিছু মানুষ আছে যারা কোনো স্বার্থ ছাড়া পাশে থাকে যাদের কাছে সম্পর্ক মানে শুধু ভালোবাসা শ্রদ্ধা আর মমতা।কিন্তু এমন মানুষ সত্যিই খুব বিরল।অধিকাংশই নিজেদের সুবিধা হিসাব করে সম্পর্ক টিকিয়ে রাখে।জীবনের একসময় এসে আমরা শিখি কাউকে খুব বেশি আশা করা উচিত নয়।কারণ মানুষকে যতটা সহজ মনে হয় বাস্তবে তারা ততটাই জটিল।আজ যে আপন কাল সে ই হয়তো সবচেয়ে দূরের মানুষ হয়ে যাবে।তাই এখন আর কেউ পাশে থাকবে কি না,সেটা নিয়ে ভাবা বন্ধ করাই ভালো।শেষমেশ সত্যিটা একটাই মানুষ পাশে থাকে যতক্ষণ তার দরকার থাকে।দরকার ফুরোলেই তারা চলে যায়।আর আমরা শিখে যাই একা থাকতে।হয়তো এটাকেই বলে জীবন যেখানে পাশে থাকার প্রতিশ্রুতির চেয়ে নিজের ভেতরের শক্তিটাই সবচেয়ে বড় ভরসা।

