সময় থাকতে সময়ের মর্ম বুঝুন।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সময় থাকতে সময়ের মর্ম বুঝুন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।



image.png



লিংক


কিছু কিছু মানুষ আছে যারা সময় থাকতে সেই সময়ের মর্ম কখনোই দিতে চেষ্টা করে না এবং তারা তাদের নিজেদের ইচ্ছা মত কাজ করে এবং বিভিন্নভাবে এই সময়কে নষ্ট করে। আসলে আমরা যদি সময় থাকতে সময়ের সঠিক মর্ম বুঝতে না পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে ভালো থাকতে পারবো না এবং আমরা আমাদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় কখনো পৌঁছে নিয়ে যেতে পারবো না। এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই সময় থাকতে সময়ের মর্ম সঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে।


একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে ভালো মানুষ সব সময় সময়ের হিসাব রেখে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে এবং একটা জিনিস তারা সবসময় খেয়াল করে দেখে যে কিছু কিছু মানুষ আছে যারা বিভিন্নভাবে সময় নষ্ট করে এবং তারা মনে করে যে তাদের জীবনে এই সময়ে পুনরায় ফিরে আসবে এবং সেই সময়কে কাজে লাগিয়ে এসে সামনের দিকে তখন এগিয়ে যেতে পারবে। এই মূর্খ শ্রেণীর মানুষগুলো কখনোই বুঝতে চেষ্টা করে না যে সময় কখনো পুনরায় ফিরে আসে না।


আর এই পৃথিবীর সবথেকে অমূল্য হলো সময় যা একবার চলে গেলে আপনি শত অর্থ ধন সম্পত্তির বিনিময়ে নিজের জীবনে কখনো ফিরিয়ে আনতে পারবেন না। এজন্য আপনাকে সময় থাকতে সময়ের মর্ম বুঝতে হবে এবং সুন্দরভাবে জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে। আসলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি ভালো মানুষ হতে পারি তাহলে কিন্তু অবশ্যই সময়মতো প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবো এবং জীবনের সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাব।


এজন্য আমরা সব সময় সময় মতো বিভিন্ন ধরনের কাজ করবো এবং সামনের দিকে এগিয়ে জীবনটাকে একটা সুন্দর জায়গা পৌঁছে নিয়ে যাব। এইতো সময় থাকতে আমরা সময়ের মর্ম বোঝার চেষ্টা করবো এবং সময় কি কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করব এবং জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সঠিক কাজ করব। আর এভাবে যদি আমরা সঠিক কাজ করে জীবনে সময় মত সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।