হায়রে বিবেক?

in আমার বাংলা ব্লগ • 16 hours ago

45247.jpg

বিবেকের কোণে যে দিন দিন ময়লা জমছে, সেদিকে কি কোনো হুঁশ আছে? চিন্তা-চেতনায় প্রতিনিয়ত যে পচন ধরছে, সেদিকে কি কোনো খেয়াল আছে? নাকি সবকিছু দেখেও না দেখার ভান করে দিব্যি দিন পার করে দিচ্ছেন?

এই যে, হ্যালো ভাইজান!

শুধু কি বাহিরটা চাকচিক্যময় রাখলেই হয়, নাকি ভেতরটাকেও ঘষেমেজে পরিচ্ছন্ন করতে হয়? বাহ্যিক সৌন্দর্য আর লোকদেখানো পরিপাটির আড়ালে নিজের বিবেক, মনুষ্যত্ব, মূল্যবোধ আর চিন্তা-চেতনাকে কতটা পরিচ্ছন্ন রাখতে পারছেন, সেই হিসাবটাও কি কখনো নিজেকে দেন?

হায়রে বিবেক!

ধুলো মোছার আগ্রহ নাই, অথচ আয়নায় নিজেকে পরিচ্ছন্ন দেখানোর হাবভাবের শেষ নাই!

নিজের ভেতরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করার সময় নেই, অথচ অন্যের দোষ-ত্রুটি খুঁজে বেড়ানোর বেলায় সবার আগে হাজির।

নিজের চিন্তায় কতটা সংকীর্ণতা, আচরণে কতটা অসংগতি, আর বিবেকের জায়গায় কতটা আপস জমে আছে,সেসব নিয়ে ভাবার অবকাশ নেই, অথচ অন্যের সামনে নিজেকে নিষ্কলুষ প্রমাণ করার প্রতিযোগিতায় কোনো কমতি নেই।

কী একটা অবস্থা।