বিষয়টা জটিলতা সম্পন্ন।
পৃথিবীতে মূলত দুই ধরনের মানুষ আছে,
যারা উড়তে চেয়েছিল,
আর যারা সত্যিই উড়তে পেরেছিল।
পার্থক্যটা কেবল স্বপ্ন দেখা আর স্বপ্ন ছুঁয়ে ফেলার মধ্যে নয়,পার্থক্যটা সাহস, সুযোগ, পরিস্থিতি আর প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকার মধ্যেও।
কেউ ডানা মেলার আগেই সম্ভাবনার আকাশ হারিয়ে ফেলে, আবার কেউ শত বাধা পেরিয়ে ঠিকই নিজের আকাশটুকু খুঁজে নেয়।
বিঃদ্রঃ আচ্ছা, যারা উড়তে পারে, তাদের ডানা কি কখনো কখনো সুপরিকল্পিতভাবেই ভেঙে দেওয়া হয়? তাদের উড়ে যাওয়ার সক্ষমতাই কি কখনো কারও কারও অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়?
নাকি কেউ কেউ চায়, আকাশে ওড়ার স্বপ্ন সবাই দেখুক, কিন্তু বাস্তবে যেন কেউই খুব বেশি ওপরে উঠতে না পারে?
কারণ, সব ডানা ভাঙে ঝড়ে নয়,কিছু ডানা ভাঙে হিসাব-নিকাশ করে, নিখুঁত পরিকল্পনায়। আর সব আকাশই যে সবার জন্য সমানভাবে উন্মুক্ত, তা-ও তো নয়!