প্রশ্ন?
বিপ্লবী হওয়ার জন্য শুধু মরতে হয় না, এমন কিছু রেখে যেতে হয়, যার সামনে দাঁড়িয়ে পরবর্তী প্রজন্মও প্রশ্ন করতে বাধ্য হয়।
এটা সত্য, অনেক ক্ষেত্রে মৃত্যু মানুষকে শহিদ বানাতে পারে, কিন্তু ইতিহাসে জায়গা করে দেয় তার চিন্তা, কর্ম এবং রেখে যাওয়া অমীমাংসিত প্রশ্ন।
কাউকে অন্ধভাবে বিপ্লবী বানিয়ে ফেলা যেমন বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব, তেমনি মতের অমিল হলেই তাকে ক্ষমতাবাদী বলে খারিজ করাও ইতিহাসকে নিজের সুবিধামতো লেখার চেষ্টা।
ইতিহাস কোনো আবেগের আদালত নয়,এখানে শেষ রায় দেয় সময়।
তাছাড়া,
আমার কাছে সবচেয়ে ভয়ংকর মৃত্যু সেই মৃত্যু, যার পর সবাই একবাক্যে বলে,লোকটা ভালোই ছিল। কারণ সেখানে প্রশ্ন নেই, বিতর্ক নেই, নতুন করে ভাবারও কিছু নেই।
বরং এমন মৃত্যু চাই, যার পর কেউ শ্রদ্ধা করবে, কেউ প্রশ্ন তুলবে, কেউ সমালোচনা করবে, আবার কেউ বলবে,লোকটা ভুল ছিল।
কিন্তু কয়েক প্রজন্ম পরও যদি মানুষ তার রেখে যাওয়া চিন্তা নিয়ে তর্ক করে, তাহলে বুঝতে হবে, সে শুধু মারা যায়নি, সে প্রশ্ন রেখে গেছে।
মোট কথা বিপ্লবীদের মৃত্যু নেই।
আর ইতিহাসে টিকে থাকার জন্য প্রশংসা নয়, শক্তিশালী প্রশ্নই যথেষ্ট।
