আমার স্বরচিত ভালোবাসার কবিতা - ❤️ " ভালোবাসা বড্ড অবুঝ। "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আজ অনেকদিন পর কবিতা লিখে শেয়ার করছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত ভালোবাসার কবিতাঃ
বন্ধুরা,আজ একটি ভালোবাসার কবিতা লিখে শেয়ার করছি।ভালোবাসা কখনও অবুঝ,কখনো ও বা বিরহে ভরপুর।ভালোবাসা নিয়ে কতোই না স্বপ্ন দেখি আমরা।কখনো সেই স্বপ্ন সফলতা পায়,কখনও বা বিরহের অনলে পুড়িয়ে দেয় অন্তর।এ সত্ত্বেও মানুষ ভালোবাসে।কারন ভালোবাসায় যেমন সুখ আছে,তেমনি যন্ত্রণা ও আছে।এই দুইয়ের সমন্বয়ে মানুষ বেঁচে থাকে।কখনও ভালোবাসার মানুষটিকে পাশে পেয়ে,কখনও বা প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলে।
আমার আজকের কবিতায় ভালোবাসার সুন্দর কিছু অনুভূতির প্রকাশ আপনারা আমার কবিতায় খুঁজে পাবেন।কবিতা লিখতে সব সময়ই ভালো লাগে আমার।কিন্তু কবিতা লেখার জন্য পরিবেশ,মানসিক দিকটা সজাগ থাকা ভীষণ জরুরী।সময়টা তেমন নয়।তাই এখন আর কবিতা লেখা হয়না।আমার বাংলা ব্লগ এ যাত্রা শুরু করে কবিতা লিখতে শুরু করেছিলাম।সময়ের আবর্তে সেই কাজটা চাপা পরে যাচ্ছে।তাই ভাবলাম আমার প্রিয় কমিউনিটিতে আজ একটি কবিতা লিখে শেয়ার করি।জানিনা আপনাদের কাছে কেমন লাগবে আমার আজকের লেখা কবিতাটি।তবে ভালো না লাগলেও কমেন্ট করে জানাতে পারেন।
আমার আজকের কবিতার নাম-ভালোবাসা বড্ড অবুঝ।আসুন,বন্ধুরা আজকের এই কবিতাটি আমরা আবৃত্তি করে আসি--
আজকের কবিতা- "ভালোবাসা বড্ড অবুঝ"
লেখা - শিমুল আক্তার
ভালোবাসা বড্ড অবুঝ
শোনে না কোন শাসন-বারন
মন যে চায় সারাক্ষণ তোমায়
পাশাপাশি যখন তখন।
দূরে আছো আমায় ছেড়ে
মন বসে না একলা ঘরে
কতো কথা জমে আছে
বলবো তোমায় ভাবি বসে।
আমায় কি তোমার মনে পরে
নাকি কাজে ব্যস্ত হয়ে
ভুলে গেছো আমার কথা
যেদিন ছিলে খুব ই কাছে।
ব্যস্ত সময় কাটছে তোমার
আমি তোমার পথ চেয়ে
দেখা হবে আবার দুজনায়
অপেক্ষাতে আছি বসে।
মন মানে না কোন কথা
সারাক্ষণ শুধু তোমায় খোঁজে
অবুঝ মনের ভালোবাসা
শুনতে কি পাও তুমি বসে।
অপেক্ষার প্রহর শেষ হবে জানি
দুজন রবো শুধু দুজনার
ভালোবাসার মিষ্টি হাসি
হাসবো সেদিন শুধু দুজনে।
পোস্ট বিবরন
| শ্রেণী | কবিতা পোস্ট |
|---|---|
| ক্যামেরা | GalaxyA16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |




