ফটোগ্রাফি পোস্ট - 📷 "এলোমেলো ফটোগ্রাফি।"
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।আশাকরি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
এলোমেলো ফটোগ্রাফিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।ফটোগ্রাফি করা আমার ভীষণ পছন্দের একটি কাজ।আর সেই ফটোগ্রাফি থেকে কিছু কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে নিতে আরো বেশী ভালো লাগে আমার।আজ ও এসেছি এলোমেলো কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে নিতে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।প্রথম ফটোগ্রাফি দুটো একদিন আলো ঝলমল করা সকালের।সকালের আলো ঝলমল রোদে পৃথিবীটা দারুন মুগ্ধতা ছড়িয়ে ছিল।তাই আমি ফটোগ্রাফি করেছিলাম।
এরপরের ফটোগ্রাফিটি সুস্বাদু চটপটির রেসিপি।চটপটি খেতে আমরা সবাই খুব পছন্দ করি।আর এই রেসিপিটি সবাই খুব মজা করে সেদিন খেয়েছিলাম।আমার নিজের হাতে রান্না করা যেকোনো রেসিপি অনেক বেশি সুস্বাদু হয়।পরিবারের সবাই ভীষণ উপভোগ করে আমার রান্না করা রেসিপি গুলো।
একদিন বৃষ্টির পর বারান্দায় দাঁড়িয়ে ছিলাম।তখন বৃষ্টির পানির ফোটা বারান্দার গ্রিলে দেখতে পেয়ে হাতের আঙুল দিয়ে স্পর্শ করে ফটোগ্রাফি করেছিলাম।
গাছের পেয়ারা পেরে খাওয়ার আনন্দ অনেক।নিজেদের গাছ থেকে পেয়ারা পেরে সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম।আমি নিজে লাঠি দিয়ে পেয়ারা পেরেছিলাম।
কিছুদিন আগে ঢাকা ভাইয়ার বাসায় গিয়ে পুডিং তৈরি করেছিলাম।কারন আমার ভাইয়ার ছেলে-মেয়ে আমার হাতে বানানো পুডিং খেতে খুবই পছন্দ করে।
সবুজ আমার ভীষণ পছন্দ।আর আমার শ্বশুরবাড়ির চারিপাশটা সবুজের সমারোহে ভরপুর।এ ধরনের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে ভীষণভাবে মুগ্ধ করে।বেশকিছু এলোমেলো ফটোগ্রাফি আজ শেয়ার করে নিলাম।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
আজ এখানেই শেষ করছি।আবার হাজির হয়ে যাব অন্য কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
পোস্ট বিবরন
| শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |











