ডাই পোস্টঃকাপড় দিয়ে গ্লাসের ঢাকনা তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ।হেমন্তকাল,২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ । আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি কাপড় দিয়ে গ্লাসের ঢাকনা বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করবো।আজ আমি মধুবনী মোটিভের গ্লাসের ঢাকনা বানিয়েছি। ফেলে দেয়া জিনিস দিয়ে এই ঢাকনাতি বানিয়েছি। বানানোর পর বেশ সুন্দর লাগছিলো।এই ঢাকনাটি বানাতে আমি প্লাস্টিকের ঢাকনা,রং সহ আরও অনেক কিছু ব্যবহার করেছি। তাহলে চলুন দেখে নেয়া যাক গ্লাসের ঢাকনা তৈরির ধাপ সমূহ।
প্রয়োজনীয় উপকরণ
১।প্লাস্টিকের ঢাকনা।
২।বিভিন্ন শেডের এক্রিলিক রং
৩।তুলি
৪।কাঁচি
৫।কাপড়
৬।সুই ,সুতা
কাপড় দিয়ে গ্লাস এর ঢাকনা তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথম গোল করে প্লাস্টিকের ঢাকনা গোল করে কেটে নিয়েছি।
ধাপ-২
ঢাকনার মাপে কাপড়ে এঁকে নিয়েছি। সেই দাগ অনুযায়ী সেলাই করে নিয়েছি একটি অংশ ফাঁকা রেখে।
ধাপ-৩
সেলাই করা কাপড়টিকে উল্টিয়ে নিয়েছি।এবার ফাকা অংশ দিয়ে প্লাস্টিকের ঢাকনাটি ঢুকিয়ে দিয়েছি। এ্রর পর ফাঁকা অংশ সেলাই করে নিয়েছি। এরপর পেন্সিল দিয়ে একটি মধুবনী মোটিভ মাছ এঁকে নিয়েছি।
ধাপ-৪
এবার কালো ও লাল রং ব্যবহার করে সম্পুর্ন মাছটি রং করে নিয়ে গ্লাসের ঢাকনাটি বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকে কাপড় দিয়ে বানানো গ্লাসে ঢাকনাটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন ডাই আপনাদের সাথে শেয়ার করার। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | ডাই পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Samsung A-10 |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২রা নভেম্বর, ২০২৬ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |