ডাই পোস্টঃক্রেপ পেপার দিয়ে গোলাপ ফুল তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,শরৎকাল ।১২ই অক্টোবর, ২০২৬ খ্রীস্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি কাগজ দিয়ে লিলি ফুল বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। কাগজ দিয়ে এর আগেও অনেক পোস্ট শেয়ার করেছি। কাগজ দিয়ে বানানো জিনিস গুলো দেখতে অনেক সুন্দর হয় , যদি ঠিকভাবে বানানো যায়। তবে বেশ সময় সাপেক্ষ। তবু আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে। ।যদিও বানাতে সময় লেগেছে তবে বানানোর পর বেশ সুন্দর লাগছিলো ।রেইন লিলি ফুল বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি ক্রেপ পেপার ও গাম সহ আরও কিছু উপকরণ ।ক্রেপ পেপার দিয়ে বানানো গোলাপ ফুলটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।
প্রয়োজনীয় উপকরণ
১। দুই রং এর ক্রেপ কাগজ
২।গাম
৩।কাঁচি
৪।বাশেঁর কাঠি
গোলাপ ফুল তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে গোলাপী রং এর কাগজ ৪ইঞ্চি X১২ইঞ্চি সাইজের কাগজ কেটে নিয়েছি।
ধাপ - ২
গোলাপী রং কাগজ দুই ভাঁজ করে নিয়েছি। এরপর কাগজের এক প্রান্ত অন্য প্রান্তের সাথে যুক্ত করে নিয়েছি গাম দিয়ে।
ধাপ - ৩
এবার বাশেঁর কাঠির এক প্রান্তে গাম লাগিয়ে কাগজটি প্যাচিয়ে নিয়েছি একবার। পরের বার কুচি কুচি করে কাঠিতে প্যাচিয়ে নিয়েছি সম্পূর্ণ কাগজটি। আর এভাবেই তৈরি হয়ে গেলো সম্পূর্ণ গোলাপ ফুলটি।
ধাপ - ৪
এবার ফুলের বৃন্ত তৈরি করার জন্য সবুজ রং এর কাগজ কেটে নিয়েছি। কাগজটিকে কোনা করে চার ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর কাগজের দু'পাশ কেটে নিয়েছি। এবার কাগজটি খুলে বানানো গোলাপ ফুলের পিছনে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ - ৫
এবার কাঠিকে সবুজ কাগজ দিয়ে প্যাচিয়ে নেয়ার জন্য সবুজ রং এর কাগজ চিকন করে কেটে নিয়েছি।এর পর গাম দিয়ে কাগজটি কাঠির সাথে প্যাচিয়ে নিয়েছি।
ধাপ - ৬
এবার সবুজ রং এর কাগজ দিয়ে পাতা কেটে নিয়েছি। কাটা পাতাটি কাঠির সাথ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। একইভাবে আরও একটি ফুল ও পাতা বানিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো ক্রেপ পেপার দিয়ে গোলাপ ফুল।
উপস্থাপন
আশাকরি, আমার আজকে ক্রেপ পেপার দিয়ে গোলাপ ফুলটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | ডাই পোস্ট |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ১২ই অক্টোবর, ২০২৬ ইং |
| মোবাইল | Samsung A-10 |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।




























