রেসিপিঃ লাউ এর খোসার ভর্তা।

in আমার বাংলা ব্লগ • 6 days ago

শুভেচ্ছা সবাইকে।

বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি, সবাই ভালো আছেন। ভালো থাকুন এই প্রত্যাশা করি। আমিও ভালো আছি। আজ ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,হেমন্তকাল ,২০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ।

re1.jpg

re2.jpg

re3.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে। এই প্রথম আমি রেসিপিটি করেছি।য়ার তাহলো লাউ এর খোসার ভর্তার রেসিপি। রেসিপিটি তৈরি করতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছি লাউ এর খোসা।তাছাড়া আরও কিছু উপকরণ ব্যবহার করেছি। আর কিভাবে এই লাউ এর ভর্তার রেসিপি তৈরি করলাম চলুন তা জেনে নেই। আশাকরি, রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ সমূহ

re15.jpg

re13.jpg

re14.jpg

o17.jpg

re16.jpg

একটা লাউ এর খোসা
ডিম ২টি
পিঁয়াজ কুচি ২টি
রসুন কুচি ১টি
কাঁচা মরিচ ৭-৮ টি
সরিষার তেল প্রয়োজন মতো
লবন স্বাদ অনুযায়ী
হলুদ গুড়া
জিরা গুড়া
আদা ও রসুন বাটা
ধনেপাতা
মরিচ গুড়া

লাউ এর খোসার ভর্তা তৈরির ধাপ সমূহ

ধাপ-১

re15.jpg

re12.jpg

প্রথমে লাউ এর খোসা ছাড়িয়ে নিয়েছি। সামান্য লবন ও কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর সিদ্ধ লাউ এর খোসা ঠান্ডা হলে ব্লেন্ড করে নিয়েছি।

ধাপ-২

re11.jpg

ব্লেন্ড করা লাউ এর খোসায় কুচি রসুন,পিঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিয়ে দিয়েছি।

ধাপ-৩

re10.jpg

re9.jpg

এবার ফেটানো ডিম ব্লেন্ড করা লাঊ এর খোসায় দিয়ে দিয়েছি। এরপর সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

ধাপ-৪

re8.jpg

এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মত তেল দিয়ে।

ধাপ-৫

re7.jpg

এরপর আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। কাঁচা গন্ধ চলে গেলে সকল গুড়া মশলা দিয়ে দিয়েছি। এরপর ব্লেন্ড করা লাউ এর খোসা দিয়ে দিয়েছি। সকল কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি।উপকরণটি নেড়ে নেড়ে শুকিয়ে নিয়েছি।

ধাপ-৬

re5.jpg

যখন মিশ্রণটি কড়াই থেকে ছেড়ে আসছে তখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি।

উপস্থাপন

re2.jpg

re3.jpg

re4.jpg

সব শেষে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলে।

আশাকরি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার রেসিপি ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। পরিবারের সকলের যত্ন নিন।নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টরেসিপি পোস্ট
পোস্ট তৈরি@selina 75
ডিভাইসSamsung A10
তারিখ২০শে অক্টোবর,২০২৬ ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

image.png

image.png