একটি বোহো আর্ট।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ,শরৎকাল,১৩ই অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ । আজ একটি বোহো আর্ট পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি বোহো আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।বোহো আর্ট দেখতে সিম্পল হলেও বেশ ভালো লাগে। আজকাল বেশ চলছে বোহো আর্ট।রেস্তোরা,অফিস এমনকি ঘর সাজাতেও এই বোহো আর্ট করা হয়। আশাকরি বোহো ডিজাইন এর পেন হোল্ডারটি আপনাদের ভালো লাগবে। আজকের আর্টটি করতে ব্যবহার করেছি মোটা কাগজ,বিভিন্ন রং এর সাইন পেন সহ আরও কিছু উপকরণ । তাহলে চলুন দেখে নেয়া যাক,বোহো আর্টটি আকাঁর বিভিন্ন ধাপ গুলো।
প্রয়োজনীয় উপকরণ
১।সাদা কাগজ
২।বিভিন্ন রং এর জল রং
৩।তুলি
৪।কালো রং এর সাইন পেন
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে হাল্কা নীল রং করে নিয়েছি।
ধাপ-২
এবার আবারও বিভিন্ন রং দিয়ে বিভিন্ন শেপ রং করে নিয়েছি।
ধাপ-৩
এবার কালো রং এর সাইন পেন দিয়ে কিছু পাতা সহ ডাল এঁঅকে নিয়েছি।
ধাপ-৪
এবার কালো রং এর সাইন পেন দিয়ে পাতাগুলো রং করে নিয়েছি।
ধাপ-৫
সবশেষে নিজের স্টিমিট আইডি সিকনেচার করে বোহো আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকের বোহো আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | আর্ট |
|---|---|
| ক্যামেরা | Samsung A-10 |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ১৪ই অক্টোবর, ২০২৬ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।