ডাই পোস্টঃ রেইন লিলি তৈরি।

in আমার বাংলা ব্লগ • 6 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ আজ ১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ,শরৎকাল ।২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রীস্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d1.jpg

d2.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি কাগজ দিয়ে লিলি ফুল বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। কাগজ দিয়ে এর আগেও অনেক পোস্ট শেয়ার করেছি। কাগজ দিয়ে বানানো জিনিস গুলো দেখতে অনেক সুন্দর হয় , যদি ঠিকভাবে বানানো যায়। তবে বেশ সময় সাপেক্ষ। তবু আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে। ।যদিও বানাতে সময় লেগেছে তবে বানানোর পর বেশ সুন্দর লাগছিলো ।রেইন লিলি ফুল বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি রঙ্গিন কাগজ ও গাম সহ আরও কিছু উপকরণ ।কাগজ দিয়ে বানানো রেইন লিলি ফুল আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

প্রয়োজনীয় উপকরণ

d18.jpg

১। বিভিন্ন রং এর কাগজ
২।গাম
৩।কাঁচি

রেইন লিলি ফুল তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d19.jpg

প্রথমে হলুদ রং এর কাগজ ২ইঞ্চি X২ইঞ্চি সাইজের কাগজ কেটে নিয়েছি।

ধাপ - ২

d15.jpg

d14.jpg

d13.jpg

কাগজটি কোনাকুনি করে কয়েকটি ভাঁজ করে নিয়েছি।এরপর কোনা করে কেটে নিয়েছি।

ধাপ - ৩

d12.jpg

d11.jpg

d10.jpg

d9.jpg

কাগজের ভাঁজটি খুলে নিয়েছি। কাগজটিকে দু'ভাগ করে নিয়েছি। এবার এক পাপড়ির সাথে অন্য পাপড়ির গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।একইভাবে অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ - ৪

d8.jpg

d7.jpg

d6.jpg

d5.jpg

সবুজ রং এর কাগজ চিকন করে কেটে নিয়েছি। এবার তা প্যাচিয়ে ডাল বানিয়ে নিয়েছি। ডালের সাথে বানানো ফুল লাগিয়ে নিয়েছি। একইভাবে অনেকগুলো বানিয়ে নিয়েছি।

ধাপ - ৫

d4.jpg

d3.jpg

এবার সবুজ রং এর কাগজ দিয়ে পাতা কেটে নিয়েছি। এবার সেই পাতা ফুলের ডালের সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম বেশ অনেকগুলো লিলি ফুল।

উপস্থাপন

d1.jpg

d2.jpg

d3.jpg

আশাকরি, আমার আজকে রঙ্গিন কাগজ দিয়ে বানানো রেইন লিলি ফুল আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png