লাইফস্টাইল পোস্টঃ সোলার প্লেট দিয়ে দেয়াল সাজালাম।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, হেমন্তকাল । ২৫ শে অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ লাইফস্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
এই মাসেই আমি নতুন ফ্ল্যাটে শিফট করছি । এখন মোটামুটি গোছানো হয়েছে। তবে কিছু কিছু দেয়াল এখনো ফাঁকা। যেহেতু আমি ঘর সাজাতে পছন্দ করি। আর আমার মনে হয় সকলেই নিজের বাসা সাজাতে পছন্দ করেন । তাহোক নিজের ফ্ল্যাট বা ভাড়া বাসা। আমিও তা থেকে ব্যাতিক্রম নই। তাই কয়েকদিন থেকেই ভাবছি কিভাবে দেয়ালটি সাজাবো।আমার কাছে বেশ কিছু সোলার প্লেট ছিল DIY করার জন্য। সেই প্লেট দিয়েই আমি দেয়ালটি সাজিয়ে নিলাম।তবে কিভাবে দেয়ালটি সাজাবো তা ভাবতেই মনে হলো প্রতিটি প্লেটে ভিন্ন ভিন্ন ডিজাইন এঁকে নিতে পারি ,সেই চিন্তা থেকেই প্রতিটি প্লেটে বিভিন্ন ডিজাইন এঁকে নিলাম।তবে প্লেটে ডিজাইন আঁকার আগে প্রতিটি প্লেট পোড়ামাটির শেডের রং করে নিলাম। এই রংটি আমি দু'রং ব্যবহার করে তৈরি করেছি। সেই রং দুটো হলো লাল ও সবুজ রং এর এক্রিলিক রং। প্রতিটি প্লেট রং করার পর ভিন্ন ভিন্ন ডিজাইন এঁকে নিলাম। এই ক্ষেত্রে আমি ৯টি প্লেট ব্যবহার করেছি। এখানে আমি প্লেটগুলোতে খুব সহজ ধরনের ফুল ও পাতা এঁকে নিয়েছি সাদা এক্রিলিক রং ব্যবহার করে।
তবে প্রতিটি প্লেট আঁকার পর দেখতে বেশ সুন্দর লাগছিলো। রং শুকানোর পর প্লেটগুলো ডাবল টেপ দিয়ে দেয়ালে লাগিয়ে নিয়েছি।দেয়াল লাগানোর পর দেয়ালের লুকটি বদলে গেছে, সেই সাথে বদলে গেছে পুরো বাসার লুক।আর আমারও বেশ ভাল লেগেছে দেয়ালটি সাজানর পর। আমরা চাইলেই খুব সহজ কিছু উপকরণ দিয়েই আমাদের প্রিয় বাসাটি সাজিয়ে নিতে পারি।
আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | লাইস্টাইল |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২৫শে অক্টোবর, ২০২৬ ইং |
| মোবাইল | Samsung A10 |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।