কবিতা - শীতকাল
আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, শীতকাল।
কুয়াশা ঢাকা ভোরে,
চলছো কোথায় পথিক?
কিসের এত তাড়া তোমার?
একবার বলে যাওতো ঠিক!
পথিক আসলো ফিরে,
হাতে নিয়ে রসের হাঁড়ি।
তা নিয়ে চলে যাচ্ছে,
আজ উৎসব হবে তার বাড়ি।
শীতের আগমনে কত শত
কিছু হয় এই দেশে!
কত কিছুর আমেজ আসে,
ভাপা পিঠা, রসের ক্ষীর,
খালে-বিলের কম পানিতে,
মাছেরা করে কিলবিল।
এসবই হয় কেবল শীতে,
অন্য সময় এসব তো যায় না দেখা,
তাইতো শীতকে পাওয়া যায় পুরনো গীতে।
শীতের আভাস ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। আর কিছুদিন পরেই আমাদের দেশে পুরোদমে শীত নামা শুরু হবে। নানা কারনে শীত আমার সবচেয়ে প্রিয় ঋতু। যার কারনে শীতকে স্বাগতম জানিয়ে এই কবিতাটি লেখা