জেনারেল রাইটিং - অলসতা অভিশাপ।

in আমার বাংলা ব্লগ • 2 days ago

আসসামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব, যার মূল বিষয় বস্তু হচ্ছে, অলসতা অভিশাপ।


moteoo-lazy-1458443_1280.png

Image by Mote Oo Education from Pixabay

অলসতা একটি বড় রকমের অভিশাপ। যারা নিজেরা অলস, তারা হয়ত তা না বুঝলেও, যাদের আশেপাশে অলস আছে, তারা এই কথাটি ঠিকই উপলব্ধি করে থাকেন। আসলে, অলস ব্যাক্তি পরিবারে থাকলে সেই পরিবারে স্বাভাবিক ভাবেই সমস্যা তৈরি হয়। আসুন কিছুটা আলোচনা করি। তবে আমাদের বুঝতে আরও সুবিধা হবে।

বলা হয়,

অলস মস্তিস্ক শয়তানের কারখানা।

অর্থাৎ, যে লোক কাজ করে না, যার অন্য কোন চিন্তা নাই, এ ধরনের মানুষ খুব সহজেই নানা রকম কুকর্ম করে বেড়ায়। কারন করার মত ভালো কাজ করার থাকলে সে আর বেকার থাকত না।

তার সামাজিক বোঝা এবং এক সময় তারা নেশায় আসক্ত হয়ে পড়ে। তাছাড়া, নানা রকমের অপরাধমূলক কাজে নিজেদের জড়িয়ে ফেলে। তারা বেশির ভাগ সময় বেকার থাকে বলে ক্ষতিকর কাজে তাদের চাইলেই নেয়া যায়। তারা আদতে সামাজিক বোঝা থেকে সামাজিক ক্ষতিকর এলিমেন্টে পরিণত হয়।

তাছাড়া, রাস্তায় দাঁড়িয়ে ইভটিজিং, চুরি, চিনতাই ইত্যাদি খারাপ কাজে তারা জড়িয়ে পড়ে। একটা সময় সমাজের মানুষ আর তাদের কাছে নিরাপদ থাকেনা। এভাবে তারা খুবই খারাপ প্রভাব ফেলে আমাদের সমাজে। তাই অলসতা পরিহার করে সবসময় কাজে লেগে থাকা উচিৎ।