বাস্তব জীবন থেকে নেয়া অধ্যাবসায়ের গল্প - পর্ব ১
আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা বল্গবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার এক বন্ধুর অধ্যাবসায়ের কথা।
আমার বন্ধুর নাম উল্লেখ করলাম না। তার সাথে আমার পরিচয় কলেজের হোস্টেলে থাকা কালিন সময়ে। আমরা ছিলাম রুমমেট। অবশ্য আমাদের সেকশন ছিল আলাদা। যাই হোক, আমরা পরীক্ষায় পাশ করার পর একেক জন একেক কলেজে ভর্তি হই। কিন্তু আমার সেই বন্ধু ভর্তি হয়েছিল সাইফুর্সে। কারন তার ইচ্ছা ছিল আমেরিকা যাওয়ার। আমি এরপর থাকি মোহাম্মদপুর। সে থাকত মিরপুর। দুইজনই যার যার জায়গায় পড়াশোনা করতে থাকলাম।
ততদিনে আমি অনার্স ৩য় বর্ষে উঠে গেলাম। আমার বন্ধুও আইলটস পাশ করেছে। কিন্তু সমস্যা হয়েছে তার আমেরিকান এম্বাসির পিছনে ঘুরতে ঘুরতে জান শেষ অবস্থা। এভাবে সে অনেকগুলো বছর কাটিয়ে দেয়। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। হঠাৎ করেই কয়েকদিন খোঁজ পাইনা। ভাবলাম হয়ত কোন কাজ ব্যাস্ত আছে। কিন্তু একদিন আমাকে খুব ভরপেট ট্রিট দিল। কারন জানতে চাইলে জানাল, সে ইন্টার পাশ করেছে। আমি তো আকাশ থেকে পড়লাম। কারন আমরা একসাথেই ইন্টার পাশ করেছি। তাহলে এ কোন পরীক্ষায় সে পাশ করল?
এরপর সে আমাকে বলল সে গত এক বছর যাবৎ ভারত গিয়ে ইন্টার পাশ করার প্রস্তুতি নিয়েছে। বুঝতে পারলাম তার কিছুদিন নিরুদ্দেশ থাকার কারন। তখন সে আমাকে জানালো তার এই ক’দিন ভারত থাকার কারন। আসলে সে জানতে পেরেছে বাংলাদেশ থেকে ভারতের সার্টিফিকেটকে আমেরিকান এম্বাসি বেশি ভ্যালু দেয়। এইজন্যই সে ভারত থেকে ইন্টার পাশ করেছে। ঘটনা যাইহোক, সে যে প্রাণপন চেষ্টা করছে সে বিষয়ে নিশ্চিত হলাম। বাকি অংশ আগামি পর্বে বলব।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟