কবিতা - ইচ্ছা

in আমার বাংলা ব্লগ • yesterday

আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, ইচ্ছা।


burtamus-pigeon-747462_1280.jpg

Image by burtamus from Pixabay

ইচ্ছা

আকাশে ভেসে বেড়ানো মেঘ,
ডানা মেলে ওড়া পাখি,
আমায় কি সাথে নেবে?
আমায় কি বানাবে রাখি?

আমি তোমাদের সাথে উড়বো,
দেশ-দেশান্তরে ঘুরবো,
তোমাদের সাথে নতুন পথ খুজবো,
ঊর্ধ্ব আকাশে চোখ বুঝবো।

আমায় নাও না সাথে,
আমি তোমাদের সাথে উড়তে চাই,
আমি থাকবো সুবোধ হয়ে,
আমার অন্য কোন চাওয়া নাই।

কবিতার নাম ইচ্ছা দেয়া হয়েছে, কারন কবির ইচ্ছা মেঘের আর পাখির মত করে আকাশে ডানা মেলে ওড়ার। এখানে সেখানে নানা জায়গায় ঘুরে বেড়ানোর। নতুন নতুন জায়গায় যাওয়ার। আকাশে যেখানে নেই কোন কোলাহল। কেবল আছে অবিরাম শান্তি। এমন জায়গায় যাওয়ার ইচ্ছা কার না হয়?