কবিতা - জীবন

in আমার বাংলা ব্লগ • 2 days ago

আসসালমুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, জীবন।

<
geralt-sunset-110305_1280.jpg

Image by Gerd Altmann from Pixabay

জীবন

অনাবিল ধারার মত বয়ে চলা
জীবন থামে পরতে পরতে।
কোথাও আঁটকে থাকে দীর্ঘ সময়
কোথাও সময় লাগেনা ঘুরে দাড়াতে।

জীবন এত সহজ নয়,
তপ্ত মরু আর উত্তাল সমুদ্রের মত,
কোথাও চঞ্চল, কোথাও শান্ত।
জীবনে পাড়ি দিতে হয় বাঁধা আছে যত।

তাইতো জীবন এত সুন্দর
জীবনের প্রতি এত মায়া।
জীবন তবুও উপভোগ করতে হয়।
না হয় জীবন হয় তার ছায়া।

জীবন নিয়ে আমাদের অভিযোগ। কত শত আবদার। জীবনে আমরা কত কিছু চাই। না পাওয়ার হতাশা আমাদের গ্রাস করে। তবুও আমরা সামনে এগিয়ে যাই নতুর প্রেরণা নিয়ে, নতুন শুরুর প্রত্যাশায়। এভাবেই চলে যাচ্ছে আমাদের জীবন।