আমার প্রথম স্টেডিয়ামে যাওয়ার গল্প।

in আমার বাংলা ব্লগ • 8 days ago

আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার প্রথম স্টেডিয়ামে যাওয়ার গল্প।


tookapic-stadium-931975_1280.jpg

Image by tookapic from Pixabay

সময়টা ২০০৭ সাল। সে বছর আমরা ঢাকায় এসেছি থাকার জন্য। এক পরিচিত ফুফুর কল্যাণে বাসা নিয়েছি মিরপুর। বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামের কাছেই। কিছুদিন পর আমার ছোট চাচা আমাদের বাসায় বেড়াতে এলেন। তিনি ছিলেন খেলা পাগল মানুষ।

তখন দেশে বিভাগ ভিত্তিক একটি লীগ চলত। আমার চাচা প্রতিদিন টিভি খুলে চেক করত খেলা হচ্ছে কিনা? খেলা হলেই তিনি চলে যেতেন খেলা দেখার জন্য। খুব বেশি সময় লাগত না।

এমনই এক সকালে মা তাকে বলল আমাকে নিয়ে যাওয়ার জন্য। তিনিও রাজি হলেন। সেদিন ছিল ঢাকা বিভাগ আর চট্টগ্রাম বিভাগের খেলা। আমাদের বাড়ি চট্টগ্রাম বিভাগের হওয়ায় আমার চাচা চট্টগ্রামের সার্পোটার ছিলেন। আমিও স্বাভাবিক ভাবেই এই দলই করার কথা।

কিন্তু সেদিন আমার দুই প্রিয় খেলোয়াড় মোহাম্মদ রফিক আর মোহাম্মদ আশরাফুল খেলছিলেন ঢাকার হয়ে। তাই আমি বেঁকে বসলাম। আমি ঢাকার সার্পোটার। চাচা আমাকে অনেক বুঝানোর চেষ্টা করলেন। কিন্তু আমি তবুও ঢাকাই করলাম।

আমি তখন ছোট ছিলাম। তাই বিশেষ কিছু মনে নেই। তবে সেদিন ঢাকা ভালো খেলেনি। কেবল মোহাম্মদ রফিক শেষ দিকে নেমে কিছুটা আনন্দ দিয়েছিল। আর সেদিনই আমি মাহমুদউল্লাহর নাম শুনেছি। সেও সম্ভবত ভালো খেলেনি খুব। তখন তাকে কেউ চিনতও না অবশ্য। সে পরে বাংলাদেশ দলের হয়ে তার দুই বছর পর মাঠে নামে।

এই ছিল আমার প্রথম স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার গল্প। এরপর আরও অনেক বার আমি মাঠে গিয়েছি।