You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৩১১ | ন্যাড়া বেল তলায় একবারই যায় কেনো?বেল তলার সাথে...

in আমার বাংলা ব্লগ3 years ago

একবার এক ন্যাড়া গেছিল বেলতলায় বেল কুড়ানোর জন্য। সেই সময় সেই বেল গাছে এক কাক প্রায় এক ঘন্টা ধরে গাছের বেল খাওয়ার চেষ্টা করে যাচ্ছিল কিন্তু কোনভাবেই সে বেল খাওয়াতে সফল হতে পারছিল না। হঠাৎ করে কাক উপর থেকে লক্ষ্য করে, নিচে একটি বেল চকচক করছে। কাক হয়তো তখন ভেবেছিল, ওই বেলটা সে খেতে পারবে। তাই তখন সে গাছ থেকে উড়ে গিয়ে সেই বেল খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। তখন সে বেল ফুটো করতে গিয়ে, ন্যাড়ার মাথা ফুটো করে দেয়! হিহি🤣🤣 এই ঘটনার পর ন্যাড়ার যা শিক্ষা হয়ে গেছে, সেই জন্য সে আর কোনদিন বেলতলা যায় না। এটাই ছিল ন্যাড়ার বেল তলায় না যাওয়ার আসল কাহিনী। হিহি🤣🤣

Sort:  
 3 years ago 

মাথা ভর্তি চুল থাকায় বড় বাঁচা বেঁচে গিয়েছি তাহলে 🙊

Posted using SteemPro Mobile

 3 years ago 

হিহি 🤣🤣 হ্যাঁ দিদি, ঠিক বলেছেন।

Posted using SteemPro Mobile