হেলদি কনভারসেশন!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা বিষয় কি আসলে বন্ধুত্বের ক্ষেত্রে আমার মনে হয় শুধু অনেক মানুষের সাথে পরিচয় থাকলেই হয় না। আমাদের এমন কিছু মানুষকে বন্ধু হিসেবে রাখা দরকার যাদের সাথে কথা বললে মনটা ভালো হয়।যাদের সাথে একটা কনভারসেশন করার পর মনে হয় ভালো কিছু কথা হলো ভালো সময় কাটলো।কারণ এমন কিছু মানুষের সাথে কথা বলে আসলে কোনো লাভ নেই যারা কথা বলার সময় বারবার ডিমিন করার চেষ্টা করে,খারাপ কথা বলে বা কোনোভাবে আমাদের ছোট করার চেষ্টা করে।বন্ধুত্বে সবসময় শুধু প্রশংসা করতেই হবে এমন না।আসলে একজন ভালো বন্ধু প্রয়োজন হলে ভুল ধরিয়ে দেবে,কোথায় সমস্যা হচ্ছে সেটা বলবে।কিন্তু ভুল ধরিয়ে দেওয়া আর কাউকে ছোট করা এক জিনিস না।ভালো চাওয়ার জায়গা থেকে বলা কথা আর অপমান করার উদ্দেশ্যে বলা কথার মধ্যে অনেক পার্থক্য আছে।এই পার্থক্যটা বুঝতে পারাটাও খুব গুরুত্বপূর্ণ।
আমাদের জীবনে এমনিতেই অনেক জায়গায় নানা ধরনের চাপ থাকে।পড়ালেখা,কাজ,পরিবার,নিজের ভবিষ্যৎ,ব্যক্তিগত নানা চিন্তা সবকিছু মিলিয়ে অনেক সময় মন এমনিতেই ক্লান্ত থাকে।এর মধ্যে যদি বন্ধুদের সাথেও কথা বলতে গিয়ে নিজের আত্মসম্মান নিয়ে অস্বস্তিতে পরতে হয়।তাহলে সেই বন্ধুত্ব আসলে আমাদের কী দিচ্ছে সেটা ভাবা দরকার।কিছু মানুষ আছে যারা কনভারসেশন করলেই অন্য মানুষকে ছোট করার চেষ্টা করে।হয়তো কোনো একটা কথা বললাম সেখানেও খোঁচা দেওয়া শুরু করবে।কোনো ভালো কিছু শেয়ার করলে সেটা নিয়েও এমনভাবে কথা বলবে যেনো আমাদের ভালো লাগার মতো কোনো কারণই নেই।আবার কখনো আমাদের কোনো দুর্বল জায়গা জেনে সেটাকেই কথার মধ্যে ব্যবহার করবে।এসব জিনিস আসলে খুব বিরক্তিকর।আসলে আমার মনে হয় যে বন্ধুত্ব এমন একটা জায়গা হওয়া উচিত যেখানে অন্তত স্বাভাবিকভাবে কথা বলা যায়।সবসময় নিজেকে প্রমাণ করতে হবে না।কে বেশি ভালো,কে বেশি সফল,কার জীবন বেশি সুন্দর এসব নিয়ে প্রতিযোগিতা থাকার দরকার নেই।একজন বন্ধুর সাথে কথা বলার সময় যদি সবসময় মনে হয় এই কথাটা বললে সে কীভাবে আমাকে ছোট করবে।তাহলে সেখানে স্বস্তি থাকে না।
আমাদের এমন বন্ধু দরকার যাদের সাথে কথা বললে আমরা নিজের মতো থাকতে পারি।ভালো কিছু হলে আনন্দের সাথে বলতে পারি।খারাপ কিছু হলে মন খারাপের কথাও বলতে পারি।তারা হয়তো সব সমস্যার সমাধান করে দিতে পারবে না।কিন্তু অন্তত কথা বলার সময় আমাদের আরও খারাপ অনুভব করাবে না।আর সবসময় ভালো কথা বলবে মানে মিথ্যা প্রশংসা করবে সেটাও না।সত্যি কথা বলবে কিন্তু সম্মান রেখে বলবে।প্রয়োজন হলে কঠিন কথাও বলবে।কিন্তু উদ্দেশ্য থাকবে আমাদের ভালো করা।কারণ একজন সত্যিকারের বন্ধু আমাদের দুর্বল করে না আমাদের আরও শক্ত হতে সাহায্য করে।আর তাই বন্ধুত্বের ক্ষেত্রে মানুষের সংখ্যা নিয়ে আমার খুব বেশি চিন্তা নেই।অনেক বন্ধু থাকার চেয়ে কয়েকজন ভালো মানুষ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।যাদের সাথে কথা বললে মন ভালো হয় যারা অকারণে ডিমিন করে না।যারা খারাপ সময়ে আরও খারাপ অনুভব করায় না।এমন মানুষই আসলে বন্ধু হিসেবে বেশি দরকার।
আর দিনের শেষে আমাদের সময় এবং মানসিক শান্তি দুটোই গুরুত্বপূর্ণ।তাই যে কনভারসেশন বারবার আমাদের ছোট করে,কষ্ট দেয় বা নিজের ব্যাপারে খারাপ অনুভব করায় সেই কনভারসেশন থেকে দূরে থাকাই ভালো।কারণ বন্ধুত্ব যদি শান্তি না দিয়ে শুধু অস্বস্তি দেয়।তাহলে সেটা ধরে রাখার কোনো মানে হয় না।ভালো বন্ধু হয়তো সবসময় পাশে থাকতে পারবে না।কিন্তু অন্তত কথা বলার সময় আমাদের সম্মানটুকু ঠিকই রাখবে।


Good job