ক্ষমা করার শক্তি আমাদের খুব কম!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মানুষ হিসেবে আমরা ভুল করি আর ভুল করলে অন্যের ক্ষতিও হয়। সেই জায়গা থেকে ক্ষমা চাওয়ার দরকার হয় এবং অন্যকে ক্ষমা করার প্রয়োজনও পড়ে। কিন্তু সত্যি কথা বলতে গেলে,আমাদের মধ্যে ক্ষমা করার শক্তি খুব কম। আমরা বরং ক্ষোভ,অভিমান কিংবা রাগ ধরে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।যখন কেউ আমাদের কষ্ট দেয় বা বিশ্বাস ভঙ্গ করে, তখন মনে ক্ষত তৈরি হয়। আমরা ভাবি,যদি তাকে ক্ষমা করি তবে সে বুঝবে না কতটা আঘাত পেয়েছি। অনেক সময় মনে হয়,ক্ষমা করলে হয়তো আমি দুর্বল হয়ে গেলাম। তাই আমরা ক্ষমার বদলে প্রতিশোধ, দোষারোপ বা দূরত্ব বেছে নিই। অথচ ক্ষমা করার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত শক্তি।

ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, নিজের মনকে হালকা করা। প্রতিশোধ বা রাগ ধরে রাখলে আমরা ভেতরে ভেতরে দগ্ধ হই। কিন্তু কাউকে ক্ষমা করতে পারলে নিজের ভেতরেই শান্তি ফিরে আসে। এতে শুধু সম্পর্ক রক্ষা হয় না, বরং মানসিক প্রশান্তিও বাড়ে।ধর্ম,সাহিত্য ও ইতিহাস সব জায়গাতেই ক্ষমার গুরুত্ব তুলে ধরা হয়েছে। মহান মানুষরা দেখিয়েছেন,ক্ষমাই হতে পারে সবচেয়ে বড় প্রতিশোধ। কারণ ক্ষমার মাধ্যমে আমরা দেখাতে পারি আমাদের মন রাগ বা ঘৃণার চেয়ে অনেক বেশি বড়। কিন্তু বাস্তব জীবনে আমরা খুব কমই তা প্রয়োগ করতে পারি। বরং ছোট ছোট বিষয়ে আমরা একে অপরের সাথে সম্পর্ক ভেঙে ফেলি।

আসলে ক্ষমা করার জন্য সাহস লাগে। নিজের ক্ষোভকে নিয়ন্ত্রণ করে অন্যকে সুযোগ দেওয়া সহজ নয়। কিন্তু যদি আমরা সত্যিই সম্পর্ক, ভালোবাসা আর শান্তি চাই,তবে ক্ষমা করার শক্তি অর্জন করা ছাড়া উপায় নেই।ক্ষমা করার শক্তি আমাদের মধ্যে কম হলেও এটিই আমাদের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। মনকে হালকা করতে,সম্পর্ক টিকিয়ে রাখতে এবং সমাজকে সুন্দর করতে আমাদের ক্ষমাশীল হতে শেখা জরুরি।

ABB.gif

Sort:  

I really liked the way you explained forgiveness here. I think forgiveness is often misunderstood as simply forgetting what happened, when in reality it can be a way of freeing ourselves from carrying the pain forward. Your point about forgiveness improving relationships is especially meaningful. Do you think forgiveness is more difficult when the other person never admits their mistake?