সকলের সময় ই বদলাবে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সকলের সময়ই বদলাবে এটা একটা অমোঘ সত্যি। আজ যাকে আমরা নিচু চোখে দেখছি কাল হয়তো তাকেই আমরা মাথার উপর জায়গা দিতে বাধ্য হবে। সময় এমন এক শিক্ষক যে কাউকে না জানিয়ে,না বুঝিয়েই শিক্ষা দিয়ে দেয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠগুলো। কারো জীবনে আজ আলো,কারো জীবনে অন্ধকার।কিন্তু এটাই তো চক্র যা ঘুরতেই থাকে থেমে থাকে না কারও জন্য।আমরা অনেক সময় ভুলে যাই।কারও আজকের অবস্থাই তার চিরকালের নয়।আজ যে মানুষটা ব্যর্থ কাল হয়তো সেই মানুষটাই সাফল্যের চূড়ায় উঠবে।সময় কখন কার পক্ষে যাবে সেটা কেউ বলতে পারে না।তাই কাউকে ছোট করে দেখা বা অবমূল্যায়ন করা কখনও উচিত নয়।কারণ আজ যেটা তোমার আছে সেটা কাল অন্যেরও হতে পারে আবার তোমারটা হয়তো হারিয়ে যেতে পারে এক নিমিষেই।

সময়ের সবচেয়ে সুন্দর দিক হলো।এটা কখনো স্থির থাকে না।খারাপ সময় যতই দীর্ঘ মনে হোক না কেনো একদিন তা কেটে যায়ই আবার ভালো সময়ও চিরকাল থাকে না।এই কারণেই মানুষকে সব সময় বিনয়ী থাকা উচিত।অহংকার বা গর্ব করার কিছুই নেই,কারণ সময়ের কাছে আমরা সবাই সমান। আজ তুমি যে স্থানে কাল হয়তো অন্য কেউ সেখানে দাঁড়াবে আর তুমি তার জায়গায় ফিরে যাবে।

এই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সৌন্দর্য। যদি সময় বদলাত না তাহলে কেউ বেড়ে উঠতো না কেউ নতুন কিছু শেখার সুযোগ পেতো না। সময় বদলায় বলেই মানুষ বদলায়,চিন্তা বদলায়, জীবনের মূল্য বোঝা যায়।তাই খারাপ সময় এলেও ভয় পেও না, কারণ সেটাও কেটে যাবে আর ভালো সময় এলে সেটাকে মূল্য দিতে হবে। কারণ সেটাও একদিন চলে যাবে।আসলে একটা কথাই সত্যি সবার সময় একদিন না একদিন বদলাবে।আজ আমরা কষ্টে আছি কাল হয়তো হাসবো।আজ অন্য কেউ উপরে আছে, কাল হয়তো নিচে নেমে আসবে।তাই সময়কে সম্মান করতে শিখি,কারও অবস্থা নিয়ে হাসা উচিত না।কারণ সময় যখন ঘুরে দাঁড়ায় তখন সে কাউকে ছাড় দেয় না।

ABB.gif