দুঃখের সাগর।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দুঃখের সাগর সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


anime-9865140_1280.webp



লিংক

এই পৃথিবীতে একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের জীবনটা একটা দুঃখের সাগরের মধ্যে সবসময় ভাসতে থাকে। অর্থাৎ আমাদের এই জীবনে আমরা যতই আমাদের দুঃখগুলো দূরে সরিয়ে রাখার চেষ্টা করি না কেন এই দুঃখ কখনো আমাদের জীবন থেকে দূরে সরে যেতে চায় না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি মনে করি যে আমাদের জীবনটা সবসময় দুঃখের মধ্যে কাটতে থাকবে তাহলে কিন্তু এই দুঃখ থেকে আমরা কখনো বের হয়ে আসতে পারবো না এবং জীবনে কখনো সুখের মুখ দেখতে পারব না। আসলে এই দুঃখের সাগর থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আমাদের সবসময় চেষ্টা করতে হবে।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং মানুষের ক্ষতি করে তারা জীবনে একটা আলাদা ধরনের শান্তি খুঁজে পায়। আসলে তারা যেমন নিজেরা কোন ধরনের ভালোভাবে জীবন-যাপন করতে পারে না ঠিক তেমনি তারাও চায় না যে অন্য কেউ জীবনে সুখে শান্তিতে বসবাস করুক। এজন্য তারা সবসময় চেষ্টা করে মানুষের সুখের জীবনে কিভাবে দুঃখ নিয়ে আসা যায় এবং অন্য মানুষের ক্ষতি করা যায়। আসলে এই পৃথিবীতে অধিকাংশ মানুষ কিন্তু এই দুঃখের সাগরের মধ্যে তাদের বাকি জীবনটা কাটিয়ে যায় এবং তারা জীবনে কখনো প্রকৃত সুখ শান্তি উপলব্ধি করতে পারে না।


একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি মনে করি আমাদের জীবনে কখনো দুঃখ আসবে না তাহলে কিন্তু এই দুঃখ আমাদের জীবনে কখনো আসবে না।অর্থাৎ যতই দুঃখ আসুক না কেন সেই দুঃখ থেকে বের হয়ে এসে আমাদের সুখের জন্য চেষ্টা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে গিয়ে জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে হবে। আসলে আমাদের মধ্যে যদি চেষ্টা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে প্রকৃত সুখ শান্তি উপলব্ধি করতে পারবে এবং আমরা আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এজন্য আমাদের সব সময় মনোবল রাখতে হবে এই জীবন সুখে থাকার জন্য।


সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আপনি যদি সবসময় খারাপ কাজকর্ম করে বেড়ান তাহলে কিন্তু আপনি জীবনে কখনো প্রকৃতির সুখ-শান্তি উপভোগ করতে পারবেন না এবং আপনার জীবনটা বিভিন্ন ধরনের দুঃখ কষ্টের মধ্যে কাটতে থাকবে। এজন্য আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে কি করে জীবনে উন্নতি লাভ করা যায় এবং জীবনটাকে সুখের মধ্যে নিয়ে যাওয়া যায়। আর এই পৃথিবীতে যারা অতিরিক্ত লোভী মানুষ তারা কিন্তু জীবনে কখনো প্রকৃত সুখ শান্তি উপলব্ধি করতে পারে না এবং তাদের জীবনটা বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে সারা জীবন কাটতে থাকে। এজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে করে আমরা জীবনে প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারি।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।