পুরীর সমুদ্রতীরে কিছু মুগ্ধ করা মুহূর্ত

সমুদ্রের কাছে গেলে মনটা যেন অজান্তেই একটু শান্ত হয়ে যায়। বিশাল জলরাশি, দিগন্তজোড়া আকাশ, একের পর এক এগিয়ে আসা ঢেউ আর ভেজা বালির ওপর জলের প্রতিফলন- সবকিছু মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম অনুভূতি।ভারতের অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত পুরী সমুদ্রসৈকত এমনই একটি জায়গা, যেখানে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মানুষের আনন্দ উচ্ছ্বাসও একাকার হয়ে যায়। পুরীর সমুদ্রতীরে কখনও পর্যটকদের সমুদ্রের জলে নেমে আনন্দ করতে দেখা যায়, কখনও আবার কেউ দূর থেকে দাঁড়িয়ে ঢেউয়ের ওঠানামা উপভোগ করছে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ যেন নিজের মতো করে এই বিশাল জলরাশির সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিচ্ছে।

পুরীর সমুদ্রসৈকতে পর্যটকদের অন্যতম আকর্ষণ হলো সমুদ্রের জলে নামা। ছোট ছোট ঢেউ পায়ের কাছে এসে আছড়ে পড়ে আবার ফিরে যাচ্ছে- এই সাধারণ দৃশ্যের মধ্যেও রয়েছে এক ধরনের আনন্দ। অনেক পর্যটক কোমর সমান জলে দাঁড়িয়ে ঢেউ উপভোগ করছেন। কেউ বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে, কেউ আবার জলের মধ্যে খেলাধুলায় ব্যস্ত। সমুদ্রের ঢেউ যতই এগিয়ে আসছে, ততই যেন বাড়ছে আনন্দ।সমুদ্রের জল সবসময় শান্ত নয়। কখনও ঢেউ একটু বড় হয়ে আসে, আবার কখনও ছোট ছোট ঢেউ এসে বালির ওপর সুন্দর রেখা তৈরি করে। এই পরিবর্তনশীল দৃশ্যই সমুদ্রকে এত আকর্ষণীয় করে তোলে।

Sort:  

The quiet that comes from the sea's scale is a real economic principle: small, consistent actions over time reshape everything. This reminded me of how saving a few rupees daily builds to something substantial, unlike the big, rare splurges that leave nothing behind. What's one small, daily habit that's quietly built something meaningful in your life?