সময় মতো!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আসলে লাইফের সবকিছু সময়মতো করার কথা ভাবলেও আসলে শুরুতে সেভাবে করা হয়ে ওঠে না।একটা কাজ আজকে করার কথা থাকলে মনে হয় যে কালকে করলেও তো হবে।আর তারপর সেই কালটা আবার পরশু হয়ে যায়।এভাবেই ধীরে ধীরে কাজ জমতে থাকে।শুরুতে বিষয়টা খুব একটা বড় মনে হয় না।কিন্তু শেষের দিকে এসে যখন একসঙ্গে সবকিছু করতে হয়, তখনই আসল ঝামেলাটা শুরু হয়।আর আমার কাছে সবচেয়ে বিরক্তিকর লাগে এই জায়গাটাই।শুরুতে যদি একটু সময় দিয়ে কাজটা করে রাখা যেতো।তাহলে শেষ সময়ে এত চাপ নিতে হতো না।কিন্তু আমরা অনেক সময় কাজের গুরুত্ব বুঝেও সেটা পিছিয়ে দিই।তখন মনে হয় যে হাতে তো এখনো সময় আছে পরে করবো আরকি।কিন্তু সময় যে কখন শেষ হয়ে যায় সেটা বুঝতেই পারি না।আর বিশেষ করে পড়ালেখা বা কোনো বড় কাজের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি হয়।একটা পরীক্ষা অনেক পরে হবে জেনে শুরুতে মনে হয় এখন না পড়লেও চলবে।সামনে তো অনেক সময় আছে।তারপর একসময় দেখা যায় পরীক্ষা একদম সামনে চলে এসেছে।অথচ অনেক কিছুই পড়া হয়নি।তখন অল্প সময়ে অনেক কিছু শেষ করার চেষ্টা করতে হয়।

যার কারণে মাথায় চাপ তৈরি হয়,টেনশন বাড়ে আর নিজের ওপরই বিরক্ত লাগে।আসলে কাজ জমে যাওয়ার পর সবচেয়ে বড় সমস্যা হয় কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে না পারা।এতো কাজ একসাথে সামনে থাকলে মনে হয় সবকিছুই ইম্পর্ট্যান্ট।তখন একটা কাজ শুরু করতে গেলেও অন্য কাজটার কথা মনে পরে।যার কারণে কোনো কাজই ঠিকভাবে করা হয় না।সময়ও চলে যায়,কাজও ঠিকভাবে শেষ হয় না।আর শেষ মুহূর্তে করা কাজের মধ্যে একটা তাড়াহুড়ো সবসময় থাকে।তখন ভালোভাবে চিন্তা করার সময় থাকে না।শুধু মনে হয় যেভাবেই হোক কাজটা শেষ করতে হবে।যার কারণে ছোটখাটো ভুল হয়,অনেক কিছু বাদ পড়ে যায় আর শেষ পর্যন্ত নিজের কাছেই মনে হয় শুরুতেই যদি একটু মন দিয়ে করতাম তাহলে এতো ঝামেলা হতো না।

আর আমি অবশ্য মনে করি যে সবকিছু সবসময় পরিকল্পনা অনুযায়ী করা সম্ভব না।হঠাৎ কোনো সমস্যা আসতে পারে,কোনো কাজের জন্য বেশি সময় লাগতে পারে বা অন্য কোনো কারণে আগের পরিকল্পনা বদলে যেতে পারে।কিন্তু ইচ্ছা করে সবকিছু শেষ সময়ের জন্য রেখে দেওয়াটা ঠিক না।কারণ তখন নিজের ওপরই অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়।আর আমার জন্য সবচেয়ে ভালো হয় যখন বড় একটা কাজকে ছোট ছোট অংশে ভাগ করে আগে থেকেই শুরু করি।তাহলে একদিনে অনেক কিছু করার চাপ থাকে না।প্রতিদিন অল্প অল্প করে এগোলেও একটা সময় দেখা যায় বেশিরভাগ কাজ শেষ হয়ে গেছে।তখন শেষ সময়ে শুধু বাকি থাকা অংশগুলো শেষ করলেই হয়।এতে মনটাও অনেক শান্ত থাকে।আর কাজ সময়মতো শেষ করে ফেললে পরে নিজেরই অনেক ভালো লাগে।মানে অন্তত একটা চিন্তা মাথা থেকে চলে গেল।কিন্তু কাজ জমিয়ে রেখে শেষ সময়ে যখন সব একসাথে করতে হয়।তখন যে বিরক্তিটা হয় সেটা সত্যিই অনেক বেশি।তখন নিজের ওপরই রাগ হয় কেনো আগে করলাম না।তাই এখন আমার মনে হয় যে আসলে সবকিছু শেষ মুহূর্ত পর্যন্ত রেখে না দিয়ে যতোটা সম্ভব সময়মতো করে ফেলা উচিত।হয়তো শুরুতে একটু আলসেমি লাগবে,হয়তো মনে হবে পরে করলেও হবে।কিন্তু পরে যে চাপটা নিতে হবে সেটা অনেক বেশি বিরক্তিকর।কারণ শেষ সময়ে এসে সব গন্ডগোল হওয়ার পর আফসোস করার চেয়ে শুরু থেকেই একটু একটু করে কাজ এগিয়ে রাখা অনেক ভালো।এতে কাজও সুন্দরভাবে হয় আর শেষ সময়টাও অযথা টেনশনে কাটাতে হয় না।

ABB.gif

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner