জোর করে হয় না!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

প্রত্যেকটা মানুষের যেমন কিছু ভাল গুণ রয়েছে। ঠিক একইভাবে প্রত্যেকটা মানুষের কিছু ভালো গুণ রয়েছে এবং দোষ গুণ মিলিয়ে আসলে একটা মানুষ অর্থাৎ একজন পরিপূর্ণ মানুষ। তো আজকে আমি আসলে আমার নিজের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। অর্থাৎ বলা চলে যে আমার চরিত্রের একটা দিক আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। যেটা আমি নিজেই খেয়াল করেছি। আসলে আমাদের মানুষ চরিত্র আমরা অনেক সময় অনেক রকম আচার আচরণ করি বা সময়ের সাথে সাথে আসলে আমাদের আচার-আচরণ বদলাতে থাকে। যেটা খুব স্বাভাবিক। কারণ সময় যেমন বদলাতে থাকে। ঠিকই কিভাবে সবকিছুর সাথে তাল মিলিয়ে চলার জন্য আসলে বদল হওয়াটা খুব বেশি স্বাভাবিক।

কিন্তু যেটা আসলে বলতে চাই। সেটা হচ্ছে আমাদের যে বদল সেটা ঠিক আছে। কিন্তু এটা আমি খুব খেয়াল করে দেখেছি যে আমরা যখন আসলে জোর করে কোনো কিছু করতে যাই বা জোর করে কোনো কিছু করতে চাই। তখন সেটা আসলে খুব একটা হয়ে উঠে না। কারণ জোর করে কোন কিছু করতে গেলে দেখা যায় যে আসলে অনেক কিছু আমরা পারি না বা অনেক কিছু করতে চাই না। অর্থাৎ মূল কথা হলো জোর করে করতে গেলে আসলে অনেক কিছুই আমরা করতে পারি না। যেটা একটা দুঃখের বিষয়। কারণ জোর করে করা মানে এই নয় যে আসলে জোর করে নিজেকে বদলে ফেলা যাবে। কারণ এটা আমি অনেকবার চেষ্টা করেও পারিনি। অর্থাৎ আমি অনেকবার চেয়েছি অনেক মানুষ এর প্রতি অস্বাভাবিকভাবে কঠোর হতে। কিন্তু সেটা আমি পারিনি।

কারণ অস্বাভাবিকভাবে কঠোর হওয়ার একটা বিষয় হচ্ছে আসলে আমি মাঝে মাঝে চাই যে মানুষগুলো আমাকে কষ্ট দিয়েছে। আমি তাদেরকে সমানভাবে কষ্ট দিবো।কিন্তু কেনো জানি না এটা আমি শেষ পর্যন্ত বজায় রাখতে পারিনা এবং আমার কাছে দিন শেষে মনে হয় যে সৃষ্টিকর্তা হতে হয়তো বা এটা আমার দোষ হিসেবে ধরবেন। কারণ আমি এই যে ওই মানুষগুলোকে কষ্ট দিচ্ছি কিন্তু আসলে এখানে আমি তো আমি আমার প্রতিশোধ এর মত নিতে চাইছি। কিন্তু পরবর্তী মনে হয় যে প্রতিশোধ নেওয়াটাও হয়তোবা ভালো নয়। অর্থাৎ আমি জানি না আমি একটা টানা পড়ে এর মধ্য দিয়ে পরে যাই এবং আমি জানি না বা আমি তখন উপলব্ধি করতে পারি না যে আমার কি করা উচিত। অর্থাৎ এটাই যে আসলে জোর করে নিজেকে কোনো কিছু করানোটা আমার কাছে মনে হয় সত্যিই অনেক বেশি কঠিন একটা কাজ।

ABB.gif