নিজের কাজের জন্য!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আচ্ছা আমার মনে হয় যে নিজের কাজের জন্য নিজের লজ্জিত হওয়াটা জীবনে খুবই দরকারি একটা বিষয়।কারণ লজ্জা সবসময় খারাপ কিছু না।কিছু কিছু লজ্জা আসলে মানুষকে নিজের ভুল বুঝতে সাহায্য করে,নিজেকে ঠিক করতে শেখায়।যখন আমি কোনো ভুল কাজ করি এবং সেই কাজের জন্য আমার নিজের কাছেই খারাপ লাগে।তখন বুঝতে পারি আমার বিবেক এখনো কাজ করছে।আমরা সবাই ভুল করি। জীবনে এমন কোনো মানুষ নেই যে কখনো কোনো ভুল করেনি।কিন্তু ভুল করার পর সেই ভুলকে কীভাবে দেখি সেটাই আসল বিষয়।কেউ কেউ নিজের ভুল বুঝতে পারলে লজ্জিত হয়,অনুতপ্ত হয় এবং পরবর্তীতে সেই ভুল না করার চেষ্টা করে।আবার কেউ কেউ নিজের ভুলের মধ্যেও কোনো সমস্যা খুঁজে পায় না।অন্য কারো ঘাড়ে দোষ চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে।আমার কাছে দ্বিতীয় বিষয়টাই বেশি ভয়ংকর মনে হয়।নিজের কাজের জন্য লজ্জিত হওয়া মানে নিজেকে ছোট করা না। এটা নিজের চরিত্রের একটা ভালো দিকও হতে পারে। কারণ আমি যদি বুঝতে পারি যে আমার কোনো কথা বা কাজের কারণে অন্য একজন কষ্ট পেয়েছে, তাহলে আমার নিজের ভেতর থেকেই একটা খারাপ লাগা আসা উচিত। সেই খারাপ লাগা থেকেই তো পরিবর্তনের শুরু হয়।

অনেক সময় দেখেছি কেউ কাউকে অপমান করেছে, মিথ্যা বলেছে,অন্যায় করেছে,কারো বিশ্বাস ভেঙেছে।তারপরও তার মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং সেএমনভাবে কথা বলে যেন কিছুই হয়নি।আমার কাছে এটা খুবই অস্বাভাবিক লাগে।একটা মানুষ ভুল করতেই পারে।কিন্তু ভুল করার পরও যদি নিজের মধ্যে কোনো লজ্জা বা অনুশোচনা না থাকে।তাহলে সে কীভাবে নিজের ভুল থেকে শিক্ষা নেবে?আসলে আমি মনে করি যে নিজের ভুলের জন্য লজ্জিত হওয়া আর সারাক্ষণ নিজেকে দোষী ভাবা এক জিনিস না।ভুল করার পর নিজেকে ঘৃণা করতে হবে এমন না।ভুলটা স্বীকার করে বুঝতে হবে কেনো এমন হলো এবং ভবিষ্যতে কীভাবে সেটা এড়ানো যায়। নিজের প্রতি কঠোর হওয়ার পাশাপাশি নিজের প্রতি সৎ হওয়াটাও জরুরি।কিছু মানুষ আবার লজ্জা পাওয়াকে দুর্বলতা মনে করে।ওরা মনে করে ভুল স্বীকার করলে তাদের সম্মান কমে যাবে।অথচ আমার কাছে নিজের ভুল স্বীকার করতে পারাটাই বরং সাহসের বিষয়।কারণ নিজের ভুল অন্যের সামনে স্বীকার করা সহজ না।সেখানে নিজের অহংকারকে একপাশে রেখে বলতে হয়।হ্যাঁ,আমি ভুল করেছি।

আর আমার মনে হয় যে পরিবার,সমাজ আর সম্পর্ক সব জায়গাতেই এই বিষয়টা দরকার।কেউ ভুল করলে তাকে শুধরে দেওয়ার সুযোগ থাকা উচিত।কিন্তু তার নিজেরও সেই ভুলের জন্য ভেতর থেকে খারাপ লাগা দরকার।কারণ বাইরের মানুষ যতোই বুঝাক নিজের ভেতর থেকে পরিবর্তনের ইচ্ছা না এলে কোনো পরিবর্তনই দীর্ঘস্থায়ী হয় না।আর সবশেষে আমার কাছে মনে হয়,নিজের কাজের জন্য লজ্জিত হওয়া মানে নিজের জীবনকে শেষ করে দেওয়া না।এটা নিজেকে আরও ভালো মানুষ হওয়ার একটা সুযোগ দেওয়া।আমি ভুল করতেই পারি।কিন্তু সেই ভুলের পর যদি আমার নিজের কাছেই লজ্জা লাগে যদি মনে হয় কাজটা আমার করা উচিত হয়নি।তাহলে অন্তত বুঝতে পারি আমি এখনো নিজের ভুল আর ঠিকের পার্থক্য বুঝতে পারছি।আর এই বোধটাই একজন মানুষকে ধীরে ধীরে আরও ভালো করে তুলতে পারে।

ABB.gif