তবে ভুলে যাই!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার কাছে মনে হয় যে আমাদের জীবনে আমরা অনেক বেশি ভালো থাকতে পারতাম। যদি কিছু কিছু ব্যাপার আসলে ভুলে যেতে পারতাম। কারণ কিছু কিছু ব্যাপার এমন থাকে যেগুলো যতোই আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি। কিন্তু ভুলতে পারি না। কিন্তু ওই বিষয়গুলো যদি আমরা একবার ভুলে যেতে পারি। তাহলে আমাদের জীবন অনেক বেশি সুন্দর হয়ে যাবে এবং শুধু তাই নয় আসলে আমরা আমাদের জীবনে অনেক কিছু পেয়ে যাবো। কারণ আমরা আসলে নিজেদেরকে অনেক বেশি ছোট করে রাখি বা নিজেদেরকে একেবারেই গুরুত্ব দেই না সে কারণে আসলে মনে হয় যে আসলে আমরা কোনো কিছুর যোগ্য নই।ঠিক একই ভাবে অর্থাৎ এই লেখার মাধ্যমে এই কথাটি বললাম। তার কারণ হলো একইভাবে ওই অন্য মানুষগুলো আসলে আমাদেরকে খুব একটা গুরুত্ব দেয় না।

আর সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় যে কোনো মানুষ যখন আমাদেরকে গুরুত্ব দেয় না। তখন আসলে ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়াটাই শ্রেয়। কারণ আসলে মনে হয় যে তাদেরকে ভুলে যাওয়াটাই আমাদের জীবনের জন্য যথেষ্ট বেশি ভালো। কারণ তাদেরকে যদি ভুলে না যাই। তাহলে দেখা যাবে যে আমাদের জীবন তারা নরক করে ফেলেছে। কারণ আমরা তাদেরকে ভালোবাসি ঠিকই, আমরা যাদেরকে গুরুত্ব দেই বা আমরা যাদেরকে দেই না, তাদেরকে ভুলে যাওয়াটা উত্তম। আমরা তাদেরকে ভুলতে পারি না। এই কারণেই আসলে তারা আমাদেরকে সেভাবে অবজ্ঞা করতে পারে। আসলে তাদেরকে অবজ্ঞা করার যথেষ্ট কারণ থাকে। কিন্তু তারপরেও আমরা সেটা করতে পারিনা।

আর ঠিক এই জায়গাটাতেই আমাদের ভুল। আমরা তাদেরকে অবজ্ঞা করতে পারি না। তার কারণ হলো আসলে আমরা তাদেরকে ভুলে যেতে পারি না। কিন্তু আমরা যদি তাদেরকে তাদের কৃতকর্মের বিষয়গুলো মনে করে তারপরে ভুলে যেতে পারতাম। তাহলে আমাদের জীবন অনেকটা বেশি সুন্দর হতো। আসলে আমরা তাদের কৃতকর্মগুলো ঠিক মনে রাখি এবং সেগুলো মনে করে করে আমরা অনেক বেশি কষ্ট পাই। কিন্তু ওই যে ওই কৃতকর্মের জন্যই যে তাদেরকে ভুলে যেতে হবে। সেটা আমরা বুঝতে চাই না বা সেটা আসলে আমরা মানতে চাই না। আর এই কারণেই দেখা যায় যে আসলে আমরা যখন আমাদের কৃতকর্মগুলো মনে করার চেষ্টা করি। তখন আসলে আমরা দেখতে পাবো যে মানুষগুলোকে ভুলে গেলেই আমাদের জীবনটা সুন্দর হবে।

ABB.gif