গরীবদের কষ্ট!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের লাইফে প্রয়োজনীয় অনেক জিনিসের দাম যখন বেড়ে যায় তখন সবার ওপরই কোনো না কোনো প্রভাব পরে।কিন্তু বাস্তবতা হচ্ছে সেই প্রভাব সবার জন্য একরকম হয় না।একজন ধনী মানুষের জন্য কোনো পণ্যের দাম কিছুটা বেড়ে যাওয়া হয়তো খুব বড় কোনো সমস্যা তৈরি করে না।কিন্তু একজন নিম্নআয়ের মানুষের জন্য একই জিনিসের দাম সামান্য বাড়লেও সেটা তার পুরো মাসের হিসাবকে এলোমেলো করে দিতে পারে।কারণ যাদের আয় সীমিত ওদের খরচ কমানোর সুযোগও খুব বেশি থাকে না।আমার কাছে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে দরকারি জিনিসের দাম বাড়লে নিম্নআয়ের মানুষকে অনেক সময় নিজের প্রয়োজনের জিনিসও কমিয়ে দিতে হয়।বাজারে গিয়ে আগে যে পরিমাণ চাল,ডাল,তেল,সবজি বা অন্যান্য প্রয়োজনীয় পণ্য কেনা হতো দাম বেড়ে গেলে সেই একই টাকায় আগের মতো কেনা সম্ভব হয় না।আর তখন পরিবারের প্রয়োজনের মধ্যে কোনটা আগে মেটানো হবে আর কোনটা বাদ দেওয়া হবে সেটাও ভাবতে হয়।আবার অন্যদিকে যাদের আয় অনেক বেশি ওরা হয়তো একই পণ্যের দাম বাড়লেও আগের মতোই কিনতে পারেন।ওদের জীবনযাত্রায় হয়তো খুব একটা পরিবর্তন আসে না।কিন্তু একজন সাধারণ মানুষের ক্ষেত্রে বাজারে প্রতিটি টাকার হিসাব গুরুত্বপূর্ণ।মাসের শুরুতে যে বাজেট করা হয়েছিলো,মাস শেষ হওয়ার আগেই সেটা শেষ হয়ে যেতে পারে।
আর এই জায়গায় সরকারের দায়িত্ব অনেক বেশি বলে মনে হয় আমার।বাজারে কোনো পণ্যের দাম কেন বাড়ছে,কোথাও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না,ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে দাম বাড়াচ্ছে কি না এসব বিষয় নিয়মিতভাবে তদারকি করা প্রয়োজন।শুধু দাম বেড়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে কথা বললে হবে না।আগে থেকেই বাজারের পরিস্থিতির ওপর নজর রাখা দরকার।অনেক সময় দেখা যায় যে কোনো একটি পণ্যের দাম একবার বেড়ে গেলে সেটা আর সহজে কমতে চায় না।বিভিন্ন অজুহাতে দাম বাড়ানো হয়।সাধারণ মানুষ বাধ্য হয়ে সেই দামেই কিনতে থাকে।এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপদে পড়ে নিম্নআয়ের মানুষ।কারণ তারা চাইলেই বেশি দামে না কিনে থাকতে পারে না।প্রয়োজনীয় জিনিস তো কিনতেই হবে।আর আমার মনে হয় যে বাজার নিয়ন্ত্রণ শুধু কাগজে কলমে থাকার বিষয় না।আর বাস্তবে নিয়মিত বাজার তদারকি করা দরকার।কোনো ব্যবসায়ী যদি অযৌক্তিকভাবে দাম বাড়ায়।তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।একইসঙ্গে পণ্যের সরবরাহ ঠিক আছে কি না সেটাও নিশ্চিত করা প্রয়োজন।কারণ বাজারে সরবরাহ কমে গেলে দাম বাড়ার সুযোগ তৈরি হয়।আর মানুষের আয় আর খরচের মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার।শুধু পণ্যের দাম নিয়ন্ত্রণ করলেই সব সমস্যা শেষ হবে না।সাধারণ মানুষের আয় যদি একই জায়গায় থাকে।অথচ প্রতিদিনের প্রয়োজনীয় খরচ বাড়তে থাকে।তাহলে তাদের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে যাবে।সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে।কারণ এসব জিনিস ছাড়া মানুষের দৈনন্দিন জীবন চলে না।বিলাসী কোনো পণ্যের দাম বাড়লে সেটা না কিনে থাকা সম্ভব।কিন্তু খাবার,ওষুধ,জ্বালানি বা ডেইলির প্রয়োজনের পণ্যের ক্ষেত্রে সেই সুযোগ অনেক কম।
আর আমার মনে হয় যে সরকারের কাজ শুধু দেশের বড় বড় বিষয় নিয়ে পরিকল্পনা করা না।সাধারণ মানুষের ডেইলির সমস্যার দিকেও নজর দেওয়া।বাজারে গিয়ে একজন মানুষ যেনো তার সীমিত আয়ের মধ্যে প্রয়োজনীয় জিনিস কিনতে পারে সেটাও মানুষের স্বাভাবিক জীবনযাপনের একটা গুরুত্বপূর্ণ অংশ।আর দাম বাড়ার প্রভাব যে সবার ওপর সমান না এই বিষয়টা বুঝতে হবে।ধনী মানুষের জন্য যে দাম হয়তো সামান্য অসুবিধা,নিম্নআয়ের মানুষের জন্য সেটাই বড় সংকট হতে পারে।তাই বাজারের ওপর নিয়মিত নজরদারি,ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা সরকারের দায়িত্ব।কারণ বাজারে সবচেয়ে বেশি চাপটা পরে সেই মানুষগুলোর ওপর যাদের হাতে আগে থেকেই টাকা কম।ওদের কথা বিবেচনা না করলে শুধু অর্থনীতির হিসাব ঠিক রাখলেই মানুষের জীবন সহজ হবে না।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!