না বুঝে শুনে কাউকে উপদেশ দিতে নেই।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আমাদেরকে বা অন্যদেরকে প্রতিনিয়ত অযাচিত উপদেশ দিতে থাকে। কিছু কিছু মানুষ এমন আছে যাদের কোন বিষয়ে জ্ঞান না থাকা সত্ত্বেও উপদেশ দিতে থাকে এবং ভুল পরামর্শ দিয়ে থাকে যা মেনে চলতে গেলে সমস্যা আরো বাড়বে ছাড়া কখনোই কমবে না। অর্থাৎ সমস্যা জানা সত্ত্বেও এই মানুষগুলি যেহেতু সেই বিষয়ে অজ্ঞ থাকে সঠিক জ্ঞান বা ধারণা সেই সমস্যা সম্পর্কে থাকে না যার ফলে তারা প্রতিনিয়ত ভুল পরামর্শই দিতে থাকে। এই ভুল পরামর্শ মেনে চলাবো সোনা কোন রকম ভাবেই নিরাপদ নয় এবং এই পরামর্শ গুলো শুনলে বা মেনে চললে আমাদের প্রতিনিয়ত সমস্যা বাড়বে ছাড়া কমবে না। কাউকে কোনো উপদেশ দিতে হলে আগে সঠিক জ্ঞান রাখতে হবে সেই বিষয় সম্পর্কে তবেই অন্য কাউকে সে বিষয়ে সম্পর্কে উপদেশ বা পরামর্শ দেওয়া উচিত। কোন বিষয় সম্পর্কে অল্প জ্ঞান থাকলেই মানুষ মনে করে সে বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান সে অর্জন করে ফেলেছে কিন্তু তাদেরকে বুঝতে হবে যে কোন বিষয় সম্পর্কে অল্প জ্ঞান থাকলেই সে কাউকে উপদেশ দেওয়া বা পরামর্শ দেওয়ার যোগ্যতা অর্জন করে না।
জ্ঞান না থাকা সত্ত্বেও যেমন মানুষ উপদেশ বা পরামর্শ বিতরণ করে বেড়ায় তেমনি কিছু মানুষ এমনও আছে যারা অন্যকে পরামর্শ দিতে থাকে কিন্তু তার কাছ থেকে আসল সমস্যা ঠিকমত শোনার প্রয়োজন বোধ করে না। অর্থাৎ সমস্যা না জেনে বা তার কথা ঠিকমত না শুনেই অযথা বিভিন্ন ধরনের উপদেশ ও পরামর্শ দিতে শুরু করে যা তার কোনোভাবেই প্রয়োজন নয়। আমরা যদি কাউকে না বুঝে শুনে অর্থাৎ কাউকে উপদেশ দিতে হলে বা পরামর্শ দিতে হলে তার সমস্যা বা তার মনের কথা সঠিক ও বিস্তারিত না শুনে পরামর্শ দিতে থাকি তবে সেই ব্যক্তির কাছে আমরা একজন বিরক্ত কর ব্যক্তি হয়ে উঠবো। আর সঠিকভাবে ও বিস্তারিত না শোনার কারণে আমরা অবশ্যই তাকে ভুল পরামর্শ দিতে পারি। তাই প্রতিনিয়ত আমাদের উচিত কাউকে যদি কোন পরামর্শ দেওয়ার প্রয়োজন হয় তবে তার সমস্যা এবং কথা বিস্তারিতভাবে শুনে জেনে বুঝে তবেই কোন পরামর্শ দেওয়া। আমরা অনেক সময় খেয়াল করেছি যে আমাদেরকে অনেকে অনেক সময় বিভিন্ন ধরনের পরামর্শ দিতে থাকে আমাদের সম্পর্কে না জেনে বা সঠিক ধারণা না রেখে।
আমাদেরকে যদি আমাদের সমস্যা না শুনে বা আমাদের জীবনযাপন এবং সম্পূর্ণ তথ্য আমাদের সম্পর্কে না জেনে কেউ যদি আমাদের উপদেশ দিতে আসে তবে আমরা যেমন বিরক্ত হই তেমন আমরা যদি কাউকে উপদেশ দিতে চাই তারাও আমাদের প্রতি একই রকম ভাবে বিরক্ত বোধ করবে। তাই আমাদের নিজেদেরকেও এইসব বিরক্ত কর কাজকর্ম থেকে দূরে রাখতে হবে আর যে সব মানুষ আমাদেরকে অযাচিত উপদেশ বা পরামর্শ দিচ্ছে তাদের থেকেও আমাদের দূরে থাকা প্রয়োজন। কারন এইসব মানুষ আমাদের জীবন যাপন আমাদের বিস্তারিত সমস্যা না জেনেই অযথা পরামর্শ দিতে থাকে যা আমাদের কোন কাজে লাগবে না বরং আমরা যদি কোন ভাবে এগুলো মেনে চলি বা চলার চেষ্টা করি তবে কোন রকম লাভ হবে না বরং আরো ক্ষতির সম্ভাবনা বেড়ে যেতে পারে। দূর থেকে দেখলে বা বিস্তারিত না জেনে নিজের সামান্য অভিজ্ঞতা থেকে অনেক মানুষই অনেক রকম ভাবে মতবাদ করে থাকে। কিন্তু আসলে যে ব্যক্তি যে জীবন যাপন করছে বাজে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে সেই আসল সমস্যা ভালো করে বুঝতে পারে।
তাই অযথা কাউকে উপদেশ বা পরামর্শ দেওয়ার আগে ভালো করে তার সমস্যাগুলো জেনে নেওয়া উচিত। কারন হয়তো আমরা যে সময়টাকে সহজ বলে মনে করছি বা যে জিনিসটাকে সামান্য বলে মনে করছি সেই জিনিসটা অতটাও সামান্যভাবে তার জীবনে নেই এবং তারা অনেক বেশি সমস্যার মধ্যে রয়েছে। দূর থেকে অন্যের সমস্যা অতি ক্ষুদ্র লাগলেও যার জীবনে যে সমস্যা হতে থাকে তার জীবনে সেটা অনেক বড় সমস্যা হিসেবেই থাকে। তাই অযথা কাউকে উপদেশ দেওয়া উচিত নয় তার মানসিক অবস্থা এবং তার সমস্যার পরিধি না বুঝে। আমরা দূর থেকে যেটাকে সামান্য সমস্যা মনে করি অনেক কাছে থেকে এবং গভীর থেকে দেখলে তখনই বোঝা যায় যে সমস্যাটা কতটা গভীর এবং গুরুতর। তাই দূর থেকে কখনোই কোন কিছু বিচার করে উপদেশ দেওয়াটা ঠিক নয়। অবশ্যই আমাদের বুঝেশুনে এবং সমস্যার গভীরতা আর বিস্তারিত সমস্যা জেনে শুনেই মানুষকে উপদেশ বা পরামর্শ দেওয়া উচিত।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
