অভিজ্ঞতার শেষ নেই।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমরা জীবনে যত থাকবো অর্থাৎ বয়স যত বাড়তে থাকবে ততই আমাদের জীবনে বিভিন্নভাবে অভিজ্ঞতা হতে থাকবে। তবে বয়সের সাথে সাথে যেমন আমাদের অভিজ্ঞতা বাড়তে থাকে তেমনি কর্মের উপর নির্ভর করে আমাদের অভিজ্ঞতা কার কতটা হবে। ঘরে বসে শুধু শুয়ে বসে দিন কাটালে কোনভাবেই অভিজ্ঞতা বাড়বে না শুধুমাত্র বাড়বে বয়স। আর এইভাবে বয়স বাড়ালেই যে আমাদের অভিজ্ঞতা বেড়ে যাচ্ছে এমনটা আমরা গর্ব করে বললেও সেটা হবে মিথ্যা কথা। আমরা চার দেওয়ালের মধ্যে শুয়ে বসে কোনো ভাবেই অভিজ্ঞতা অর্জন করতে পারবোনা, আমাদের অভিজ্ঞতা অর্জন করতে গেলে অবশ্যই আমাদের ঘর থেকে বেরিয়ে চারপাশে দেখতে হবে বুঝতে হবে আর সবকিছু শুনতেও জানতে হবে। যে ব্যক্তি সারা জীবন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে বড় হয়েছে সেই ব্যক্তি যদি বয়সকালে বলে যে তার জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে তবে সেটা সম্পূর্ণ তার ভুল ধারণা হবে। জীবনে কখনোই বিভিন্ন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন ঘরে বসে করা সম্ভব নয়।


যে ব্যক্তি ঘর ছেড়ে সারা জীবন বাইরে বাইরে কাটিয়েছে বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করেছে এবং বিভিন্ন কাজের মধ্য দিয়ে সময় কাটিয়েছে তার অভিজ্ঞতা অনেক বেশি হয়ে থাকে। আমাদের অভিজ্ঞতা অর্জন করতে গেলে সবার আগে প্রয়োজন ঘরের মায়া ত্যাগ করে পরিবারের মায়া ত্যাগ করে ঘর থেকে বেরিয়ে এই সমাজের প্রত্যেকটা কোণে কোণের খবর রাখা। বিভিন্ন কর্ম করে প্রত্যেকটা বিষয় সম্পর্কে দক্ষতা অর্জন করা। এই পৃথিবীতে যতটা সম্ভব ততটা পরিমাণ লৌকিক অলৌকিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করা। যে ব্যক্তি বিভিন্ন জিনিস সম্পর্কে কৌতুহলী হয় সেই ব্যক্তি সব থেকে বেশি অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করতে পারে কিন্তু যে ব্যক্তি সব সময় অলসতা দেখিয়ে বেড়ায় আর কোন বিষয় সম্পর্কে কৌতুহলী নয় আশেপাশে কি ঘটছে সে বিষয়ে জানার কোন আগ্রহ থাকে না সেই ব্যক্তি কোন ভাবেই কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে না এবং অভিজ্ঞতা কম অর্জন করতে পারে। বয়সের সাথে অভিজ্ঞতার কোনই সম্পর্ক নেই।


অভিজ্ঞতা সব সময় আমাদের বিভিন্ন কর্মের মধ্য দিয়ে অর্জন হয় আর আমরা কেমন ভাবে চারপাশ থেকে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করছি তার ওপর নির্ভর করে। আমরা জীবনে চলার পথে বিভিন্ন কর্মের মধ্য দিয়ে যত প্রকারের বাধার সম্মুখীন হব ততই আমরা সে বাধার মধ্য দিয়ে বিভিন্নভাবে জ্ঞান অর্জন করব আর অভিজ্ঞ হয়ে উঠবো বিভিন্ন বিষয় সম্পর্কে। সুতরাং বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে এবং অভিজ্ঞ হয়ে উঠতে আমাদের অবশ্যই বিভিন্ন ধরনের কর্ম করে যেতে হবে। আসল দক্ষতা ও অভিজ্ঞতা আমরা বিভিন্ন ধরনের কর্মের মধ্য দিয়েই পেতে পারি যা আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে সাহায্য করে। আমরা যদি নিজে কোন কর্ম না করি অলসতার দিনকাটা এবং অন্যদের দিয়ে সবসময় বিভিন্ন ধরনের কর্ম করাতে থাকি আমাদের প্রয়োজনে খাটাতে থাকি তবে অবশ্যই অন্যদেরই বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন হবে আর আমরা থেকে যাব পুরোটাই পরনির্ভরশীল এবং অজ্ঞ। নির্ভরশীল ব্যক্তি কখনোই কোন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে না কিন্তু স্বনির্ভর ব্যক্তি সবসময় নিজের কাজ নিজে করার মধ্য দিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞানী হয়ে উঠতে পারে।


আমরা যদি সারা জীবন ধরে বিভিন্ন কর্মের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করতে থাকি তবুও আমরা আমাদের এই অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করা শেষ করে উঠতে পারবো না। ছোট থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত এমনকি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমরা বিভিন্নভাবে জ্ঞান অর্জন করতেই থাকবো। আসলে অভিজ্ঞতা আর জ্ঞানের কোন সীমা নেই আমাদের এই মহান পৃথিবীতে। যেদিকেই তাকাই না কেন সেদিকেই বিভিন্ন রকম ঘটনা এবং বিভিন্ন রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারব। এই পৃথিবীতে অভিজ্ঞতার কোন শেষ নেই তাই আমরা যতই অভিজ্ঞতা অর্জন করতে চেষ্টা করব ততই আরো বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে থাকব আর আমাদের জ্ঞান বাড়তে থাকবে। তাই কখনো খালি সময় নষ্ট না করে বিভিন্ন দিক থেকে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করা উচিত বিভিন্ন কর্মের মধ্য দিয়ে। আমরা যত কর্ম করবো দক্ষতা অর্জন করব এবং জ্ঞানী হয়ে উঠবো ততই আমাদের অভিজ্ঞতা বাড়তে থাকবে। যা আমাদের জীবনকে সুন্দর ও সহজ করে তুলতে সাহায্য করবে।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।