সব সময় সবকিছুতে ত্যাগ করতে নেই।

in আমার বাংলা ব্লগ • 3 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।



সোর্স



ত্যাগ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের ত্যাগ করার প্রয়োজন পড়ে যায় যার জন্য আমাদের জীবন সুন্দরভাবে গড়ে উঠতে পারে। আবার অনেক সময় এমন হয় যে কিছু কিছু ত্যাগের ফল আমাদের জীবনে ভীষণভাবে শূন্যতা আসে কিন্তু সেই শূন্যতা ও আমাদের জীবনকে অন্য কোনো ভালো জিনিস দিয়ে ভরিয়ে আরও আমাদের জীবনটাকে পরিপূর্ণ করে দেয়। কিন্তু আমরা যদি প্রতিনিয়ত ও ত্যাগ করতেই থাকি তাহলে ত্যাগ করতে করতে আমাদের জীবনে শুধুমাত্র শূন্যতাই থাকবে পরিপূর্ণতা কোনোভাবেই আসতে পারবে না। জীবনে সব সময় সব কিছুতে ত্যাগ করা মোটেও উচিত নয়। আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমরা কোন জিনিসের ত্যাগ করব এবং কোন জিনিসে আমাদের ত্যাগ করা উচিত হবে না। সব সময় আমাদের প্রয়োজন বুঝে চলতে হবে যে কোনটা আমাদের প্রয়োজন এবং কোনটা আমাদের অপ্রয়োজন। প্রয়োজনীয় জিনিস সবসময় আমাদের কাছে রাখতে হবে এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই ত্যাগ করতে হবে।


আমাদের মধ্যে অনেক ভালো অভ্যাস আছে যেগুলো আমাদের নিয়ে চলতে হবে এবং অনেক খারাপ অভ্যাস দেখা যায় যেগুলো আমাদের প্রতিনিয়ত ত্যাগ করে চলতে হবে। আমরা যদি আমাদের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করি তবে অবশ্যই আমরা জীবনে উন্নতি করতে পারব। তবে কিছু মানুষ নিজেদের মধ্যে অনেক কিছুই ত্যাগ করার সাহস রাখেনা। আমাদের জীবনে এমন কিছু চাওয়া পাওয়া রয়েছে যা কিছু প্রয়োজনীয় কিছু অপ্রয়োজনীয় অর্থাৎ কিছু বিলাসিতা। আমাদের অবশ্যই প্রয়োজন ও অপ্রয়োজন এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে এবং কোনটা আমাদের পেতেই হবে আর কোনটা আমাদের ত্যাগ করতে হবে সেটাও বুঝতে হবে। আমরা যদি প্রতিনিয়ত কোন মানুষের ওপর আগে চাহিদাগুলো চাপিয়ে দিই তবে সেটা আমাদের ভুল হবে। আমাদের অবশ্যই নিজেদের প্রয়োজনও অপ্রয়োজন বুঝে মানুষের কাছে চান্দা রাখা উচিত এবং অপ্রয়োজনীয় জিনিস তাদের থেকে না চাওয়া অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিসের চাহিদা ত্যাগ করা উচিত। কিন্তু আমরা যদি সব সময় আমাদের সখ সৌখিনতা চাহিদা ও প্রয়োজনীয়তা ত্যাগ করতে থাকি তবে আমরা একসময় পুরোপুরি নিঃস্ব হয়ে যাব আর আমাদের বলতে কিছুই থাকবে না।


অনেক সময় এমন দেখা যায় যে আমরা আমাদের চাহিদা ও প্রয়োজন ত্যাগ করতে থাকি এইভাবে যে সামনের মানুষটি বা আমাদের প্রয়োজন যে মেটায় সে মানুষটি আমাদের সেই চাহিদা পূরণ করতে সক্ষম নয়। কিন্তু অনেক সময় আমাদের এই চিন্তা ধারা ভুল করিয়ে দেয় এবং আমরা দেখতে পাই যে সবার সবকিছুই হয়ে যাচ্ছে শুধুমাত্র আমরাই বাজার খাতায় পড়ে রয়েছি আর আমরাই শুধুমাত্র ত্যাগ করে চলেছি। যখন মানুষ কদর করে না বা আমাদের কষ্ট বোঝে না তখন কোনভাবেই সেই মানুষের কষ্ট বোঝার মানসিকতা আমাদের মধ্যে থাকে না আর আমাদের উচিত নয় যে এই সব মানুষের কষ্ট বোঝার মানসিকতা আমাদের মধ্যে তৈরি করা। কারন আমরাই শুধু অন্যদের কষ্ট বুঝে ত্যাগ করতে থাকবো কিন্তু আমাদের কষ্ট কেউই পাশে দাঁড়াবে না বা আমাদের জন্য অন্য কেউ কোন কিছুই ত্যাগ করবে না। আমার প্রায় সময় দেখতে পাই যে সবার সবকিছুই হয় শুধুমাত্র আমাদেরই কোন কিছু হয় না বা আমাদেরই ইচ্ছা পূরণ হয় না শুধুমাত্র আমরা ত্যাগ করা শিখে যাই বলে। তাই প্রয়োজনের বেশি কখনোই ত্যাগ করতে নেই এবং অন্যদের কিছু কিছু সময়ে বোঝাতেও হয় যে আমাদেরও বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা রয়েছে এবং ইচ্ছা আর শখ আমাদের মধ্যে আছে।


আমরা যদি একতরফা প্রতিনিয়ত ত্যাগ করতে থাকি তবে এক সময় দেখতে পাবো যে আমাদের পিঠ দেয়ালে থেকে যাবে এবং আমরা অপারগ হয়ে যাব অসহায় হয়ে পড়বো। তবুও আমাদের কাছে সবাই ত্যাগের আশায় করবে আর সবাই নিজের মতো সুন্দর জীবনযাপন করতে থাকবে। প্রতিনিয়ত ত্যাগ করা মানুষেরা কখনোই নিজের কিছু পায় না এমনকি তার জন্য অন্য কেউ একটু কিছু ভাবে না। কিন্তু সকলে নিজের প্রয়োজনমতো এবং চাহিদা মত সবকিছুই করতে থাকে শুধুমাত্র বাদের খাতায় পড়ে যায় যারা ত্যাগ করতে থাকে। তাই অবশ্যই আমাদের বুঝেশুনে এবং সময় মতোই ত্যাগ করার সিদ্ধান্ত নেয়া উচিত। সব সময় সব জায়গায় ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া পুরোপুরি বোকামির কাজ হবে। মানুষের অবস্থা সামর্থ্য সবকিছু বুঝে আমাদের ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া উচিত। নিজেকে একদম অসহায় করে তুললে আমাদের নিজেদেরই কষ্ট হবে কিন্তু অন্য কেউ আমাদের এই কষ্টের কথা ভাববেও না বা বোঝার চেষ্টাও করবে না। তাই যখন আমাদের আর কোন কিছু ত্যাগ করার ক্ষমতা থাকবে না তখন আমাদের অবশ্যই ত্যাগ করা বন্ধ করতে হবে।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।